১০ জেলার পুলিশ সুপারকে প্রত্যাহার - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

১০ জেলার পুলিশ সুপারকে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ২১, ২০২৪ ৩:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ২১, ২০২৪ ৩:১৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
পুলিশে আবারও বড় রদবদল করা হয়েছে। ১০ জেলার পুলিশ সুপারসহ ১১ কর্মকর্তাকে নিজ নিজ কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহাবুর রহমান শেখ প্রজ্ঞাপনে সই করেন।

চট্টগ্রাম, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, বাগেরহাট, মাগুরা, নাটোর, সিরাজগঞ্জ, গাইবান্ধা, হবিগঞ্জ ও পটুয়াখালী জেলার পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়। এ ছাড়া সিলেট মহানগর পুলিশের এক উপকমিশনারকে রাজশাহী রেঞ্জে পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

এর আগে বাংলাদেশ পুলিশের সাতটি রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) ও পাঁচ মহানগরীর পুলিশ কমিশনারকে বদলি করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ