২৩ শর্তে সমাবেশের অনুমতি পেল আ'লীগ-বিএনপি - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৫৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

২৩ শর্তে সমাবেশের অনুমতি পেল আ’লীগ-বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ২৭, ২০২৩ ৫:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ২৭, ২০২৩ ৫:১৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

রাষ্ট্রদ্রোহি বক্তব্য প্রদানে নিষেধাজ্ঞাসহ ২৩ শর্তে বিএনপিকে নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে পূর্বঘোষিত মহাসমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের তিন অঙ্গ সংগঠনকে বায়তুল মোকাররম দক্ষিণ গেটে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে ৪টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

তিনি বলেন, দুই দলকে ২৩টি শর্তে সমাবেশে অনুমতি দেওয়া হচ্ছে। পাশাপাশি দলগুলোর আবেদন অনুযায়ী পছন্দের স্থানে সমাবেশ আয়োজন করতে পারবেন। তবে তাদের সমাবেশের জন্য এলাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। বিএনপির জন্য নাইটেঙ্গেল মোড় থেকে পুলিশ হাসপাতাল পর্যন্ত। এবং এই সীমানার আওয়ামী লীগের সহযোগী তিন দলের জন্য মহানগর নাট্যমঞ্চ থেকে মুক্তাঙ্গন পর্যন্ত অনুমতি দেওয়া হয়েছে। দুই দলই এই এলাকার বাইরে সমাবেশের অনুমোদিত এলাকার ভিতরেই মাইক স্থাপন করতে হবে। সমাবেশে শর্তগুলোর মধ্যে অন্যতম হচ্ছে রাষ্ট্র বিরোধী কোন বক্তব্য দেওয়া যাবে না।

অন্যদিকে আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠনকে (যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ) সমাবেশ করতে হবে বায়তুল মোকাররম দক্ষিণ গেটে। তারা বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে মহানগর নাট্যমঞ্চ এলাকা পর্যন্ত জমায়েত হতে পারবেন বলে তিনি জানান। তবে দৈনিক বাংলা মোড় থেকে পল্টন মোড় এবং কালভার্ট রোড এই অংশে দুই দলের কেউই জমায়েত হতে পারবে না। এখানে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে। সবমিলিয়ে দুটি দলকে মোট ২৩টি শর্ত দেওয়া হয়েছে।

বন্ধের দিনেও দুর্ভোগ কমাতে দুই দলের নেতাকর্মীদের স্বেচ্ছাসেবী হিসবে নিয়োজিত করার অনুরোধ জানিয়ে কমিশনার বলেন, সমাবেশে আসা নেতাকর্মীরা লাঠিসটা বহন আনতে পারবেন না। পাশাপাশি কোন ধরনের ব্যাগ বহন করতে পারবেন না। উভয় পক্ষেরই কোনো নেতাকর্মী যেন নির্দিষ্ট এলাকার বাইরে যেতে না পারে সে বিষয়টি নিশ্চিত করতে হবে। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিজিবি মোতায়েন থাকবে।

রাতের বেলা বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। এমন অভিযোগের প্রসঙ্গে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, এই ধরনের কোন ঘটনা আমার জানা নেই। তবে ডিএমপির কোনো কর্মকর্তা জড়িত থাকলে তদন্ত করে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে আমরা নিয়মিত অভিযানের অংশ হিসেবে কোন মামলার আসামি ব্যক্তিকে গ্রেফতার করছি। এর বাইরে কাউকে গ্রেফতার কিংবা হয়রানি করা হচ্ছে না।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ