৮ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা হিরো আলমের - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৪২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৮ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা হিরো আলমের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ১১, ২০২৪ ১২:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ১১, ২০২৪ ১২:৫৫ অপরাহ্ণ

 

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় আদালত চত্বরে মারপিটের শিকার ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম আটজনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করেছেন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে বগুড়া সদর থানায় হত্যাচেষ্টার মামলা করেন তিনি।

মামলার অন্য আমামিরা হলেন- বগুড়ার নন্দীগ্রাম উপজেলার মামুন আহম্মেদ, শাজাহানপুরের রনি, সদর উপজেলার ফাঁপোড় এলাকার শামীম, গাবতলীর নাজমুল ওরফে সবুজ, সদরের উলিপুরের নুরুল ইসলাম, কুকরুল এলাকার সবুজ, উজ্জল এবং জাহাঙ্গীর।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা হিরো আলমকে চারদিক থেকে ঘিরে ধরে হত্যার উদ্দেশ্যে বেধড়ক মারধর করেন।

এর আগে গত ৮ সেপ্টেম্বর হিরো আলম দুপুরে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। পরে বের হওয়ার সময় এজলাস কক্ষের ফটকে হামলার শিকার হন তিনি। স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, আশরাফুল হোসেন আলম মামলা করেছেন। তিনি এই মামলায় ৮ জনকে আসামি করেছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ