৮ নেতাকর্মী গ্রেফতারে মহানগর বিএনপির নিন্দা - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:২৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৮ নেতাকর্মী গ্রেফতারে মহানগর বিএনপির নিন্দা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মে ৪, ২০২৩ ৯:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মে ৪, ২০২৩ ৯:২৭ অপরাহ্ণ

 

সংবাদ বিজ্ঞপ্তি

শান্তিপূর্ণ মিছিলে পুলিশী হামলা চালিয়ে দলীয় ৮ নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর বিএনপি নেতৃবৃন্দ। অবিলম্বে গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান তারা।

এক বিবৃতিতে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, কোন ধরনের উস্কানী ছাড়াই মঙ্গলবার একটি শান্তিপূর্ণ মিছিল থেকে মহানগর যুবদল নেতা পারভেজ খান জুয়েল, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম টিপু ও মহানগর সহ সাধারণ সম্পাদক আবুল হোসেন, ছাত্রদল নেতা জুনেদ হোসেন, রাজু আহমেদ, কামরুল হাসান, সাইফুল ইসলাম সোহাগ ও হাফিজুলকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। এর মাধ্যমে সিলেটের রাজনীতির ময়দানকে উত্তপ্ত করার ষড়যন্ত্র চলছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী সরকারের দলীয় লাঠিয়াল বাহিনীর মতো আচরণ করছে। বিরোধী মতের নেতাকর্মীদের গ্রেফতার-নির্যাতন চালিয়ে চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে দমানোর ষড়যন্ত্র করছে। জুলুম-নিপীড়ন চালিয়ে চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন দমিয়ে রাখা যাবেনা। অবিলম্বে ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতারকৃত সকল নেতাকর্মীকে নিঃশর্ত মুক্তি দিন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ