অচিরেই দেশে ফিরে রাজনীতির হাল ধরবেন তারেক রহমান: মির্জা আব্বাস - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৬, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অচিরেই দেশে ফিরে রাজনীতির হাল ধরবেন তারেক রহমান: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ১০, ২০২৫ ৪:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ১০, ২০২৫ ৪:১৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানিয়েছেন, অচিরেই দেশে ফিরে এসে মানুষের ও রাজনীতির হাল ধরবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেছেন, তারেক রহমান নতুন নতুন চিন্তা-চেতনার মাধ্যমে দেশের মানুষকে আরো এগিয়ে নিয়ে যাবেন বলেও আশা প্রকাশ করেন।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর কেআইবি মিলনায়তনে বিএনপি আয়োজিত যুবদলের নেতা-কর্মীদের নিয়ে দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সপ্তাহব্যাপী কর্মসূচির চতুর্থ দিনে যুবদল ও কৃষক দলের নেতাকর্মীরা অংশ নেন।

মির্জা আব্বাস বলেন, দেশের জন্য খালেদা জিয়াকে এই মুহূর্তে খুব প্রয়োজন। তিনি একজন শিক্ষিত অভিভাবক, সকল দল এটা স্বীকার করে। এমনকি তুলনাহীন নেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন তিনি।

বিএনপি নেতা বলেন, খালেদা জিয়া প্রমাণ করেছেন দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অভিভাবক তিনি। অতীতে কাউকে নিয়ে কখনো দোয়ার আয়োজন হতে দেখিনি। সব জায়গায় সবাই দোয়া করেছেন। সৃষ্টিকর্তার কাছে চাওয়া, সবার প্রার্থনা কবুল হোক, তিনি ফিরে আসুক।

যারা সংস্কারের কথা বলছেন তারা জানে না কী সংস্কার করতে হবে- এমন মন্তব্য করে তিনি বলেন, তারা শুধু জানে ক্ষমতায় যাওয়ার সংস্কার।

দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচিতে কিভাবে জনগণের কাছে ভোট চাইতে হবে তার দিক নির্দেশনাঅ দেন তিনি।

এ সময় চলমান সংস্কার নিয়ে মির্জা আব্বাস বলেন, ‘সংস্কার বলার জন্য বলছে নতুন রাজনৈতিক দল, তারা প্রকৃত সংস্কার বুঝে না। সংস্কার বিএনপির সৃষ্টি, কেউ চাইলে এখান থেকে পরিকল্পনা নিতে পারবেন।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ