অভিনয় ছাড়ছেন কাজল আগারওয়াল - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৪, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অভিনয় ছাড়ছেন কাজল আগারওয়াল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ১৭, ২০২৩ ২:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ১৭, ২০২৩ ২:১২ অপরাহ্ণ

 

অভিনেত্রী কাজল আগারওয়াল। শুরুটা করেন দক্ষিণি সিনেমায়। এরপর চলে আসেন আলোচনায়। অল্প সময়েই হয়ে ওঠেন জনপ্রিয়। বলিউডেও কাজ করেন তিনি। তবে হঠাৎ করেই কাজের বাইরে চলে যান এ অভিনেত্রী। গুঞ্জন চাউর হয়েছে, সিনেমা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মাগাধিরা খ্যাত এ অভিনেত্রী।

কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিলেন তিনি। কারণ হিসেবে সামনে এসেছে কাজলের সন্তান নীলকে সময় দিতে না পারা। ছেলেকে সময় দিতেই সিনেমা থেকে নিজেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। তবে তার এই বিরতি সাময়িক নাকি চূড়ান্ত,সে ব্যাপারে জানা যায়নি।

কাজল আগরওয়ালের হাতে এখন দুটি সিনেমার কাজ রয়েছে। জানা যাচ্ছে নন্দামুরি বালাকৃষ্ণের সঙ্গে তার আসন্ন সিনেমা ‘ভগবন্ত কেশরি’ এবং কমল হাসানের সঙ্গে ‘ইন্ডিয়ান ২’-এর শুটিং শেষ করার পরেই ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তিনি।

এদিকে বৃহস্পতিবার (১৫ জুন) কাজল আগরওয়ালের একটি টুইট করেন। টুইটারে ঐতিহ্যবাহী পোশাকে নিজের একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। যার ক্যাপশনে তিনি বলেছেন, তিনি তার দেওয়া প্রতিশ্রুতি গুটিয়ে নিচ্ছেন এবং এখন শিথিল হতে যাচ্ছেন।

অভিনেত্রীর এমন টুইট ভক্তদের দুশ্চিন্তা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই নিজের ক্যারিয়ার সম্পর্কে নতুন কোনো ঘোষণা দেবেন কাজল আগারওয়াল।

সূত্র : পিঙ্কভিলা

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ