আত্মত্যাগের শিক্ষা সমাজে বাস্তবায়ন করতে হবে: চসিক মেয়র - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:১৯, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আত্মত্যাগের শিক্ষা সমাজে বাস্তবায়ন করতে হবে: চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মে ২৮, ২০২৬ ১:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মে ২৮, ২০২৬ ১:১২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত

ঈদুল আজহার আত্মত্যাগের শিক্ষাকে সমাজে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে নগরীর জমিয়তুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে ঈদুল আজহার নামাজ আদায় করেন মেয়র। এরপর উপস্থিত মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

নামাজ আদায়ের পর ঈদ উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় মেয়র বলেন, আত্মত্যাগের মাধ্যমে ভেদাভেদহীন সমাজ গড়ার যে শিক্ষা ঈদ আমাদের দেয়, তা সমাজে বাস্তবায়ন করতে হবে। কোরবানির আত্মত্যাগের মাধ্যমে দরিদ্র শ্রেণির কষ্ট উপলব্ধির যে সুযোগ আমরা পেয়েছি, সে শিক্ষাকে ধারণ করে বৈষম্যমুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে।


তিনি বলেন, ঈদ শুধু ধর্মীয় উৎসব নয়, বরং এটি সবার জন্য ঐক্য ও সৌহার্দ্যের বার্তা। এই পবিত্র দিনে আমাদের সবার উচিত ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সবার সঙ্গে মিলেমিশে আনন্দ উদযাপন করা।

মেয়র বলেন, ‘‘আমাদের সবার উচিত ঈদের এই পবিত্র উৎসবে সবার প্রতি সহানুভূতি ও শ্রদ্ধাশীল আচরণ করা। ‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনাকে হৃদয়ে ধারণ করে উন্নত বাংলাদেশ গড়ব এই হোক আমাদের শপথ। আসুন আমরা সবাই মিলে ঈদের এই পবিত্র দিনকে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্যের বন্ধন আরও দৃঢ় করার সুযোগ হিসেবে গ্রহণ করি।’’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ