আমেরিকাকে বলেছি ভয় দেখিয়ে লাভ নাই: পররাষ্ট্রমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১৩, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আমেরিকাকে বলেছি ভয় দেখিয়ে লাভ নাই: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ২৯, ২০২৩ ৪:২০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ২৯, ২০২৩ ৪:২০ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রকে উন্নয়ন কর্মকাণ্ডে বিনিয়োগের জন্য অর্থ নিয়ে আসতে বলা হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, উপদেশ নয়, আমরা আমেরিকাকে বলেছি, ভয় দেখিয়ে লাভ নাই। আমাদের টাকা দরকার। আপনারা টাকা নিয়ে আসেন। শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদ্য সমাপ্ত ব্রাসেলস সফরের বিষয় উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা শুধু উপদেশ দেয়, যা আপনারা (গণমাধ্যম) পছন্দ করেন। নির্বাচন, অমুক-তমুক-এবারে এগুলো নিয়ে কোনো আলাপ করেনি। একবারে তারা বলেছে, ইন্দো-প্যাসিফিকে (ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল) বাংলাদেশের সঙ্গে কাজ করবে। তারা শুধু উপদেশ দেবে না বা ভয় দেখাবে না, তারা টাকা নিয়ে আসবে। ইউরোপীয় ইউনিয়ন উন্নয়নশীল দেশগুলোর জন্য ৩০০ বিলিয়ন ইউরো খরচ করার সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে আব্দুল মোমেন বলেন, আমরা প্রায় এক বিলিয়ন ইউরো সই করেছি। এর মধ্যে ৩৫০ মিলিয়ন হচ্ছে ঋণ।

সেটির বিষয়ে আমরা ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের সঙ্গে চুক্তি করেছি।
প্রধানমন্ত্রীর সর্বশেষ যুক্তরাষ্ট্র সফরের প্রসঙ্গ টেনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আমেরিকাকে বলেছি- আপনারা টাকা নিয়ে আসেন। আপনারা শুধু উপদেশ নিয়ে আসেন, উপদেশে আমাদের মন ভরে না। আপনারা যদি চায়নাকে হারাতে চান, তাহলে আপনারাও চাইনিজদের মতো টাকার ঝুড়ি নিয়ে আসেন এবং সহনীয় প্রস্তাব নিয়ে আসেন। আহাম্মকি প্রস্তাব নিয়ে আসলে হবে না। যুক্তরাষ্ট্রও উন্নয়নশীল দেশগুলোর জন্য ২৫০ বিলিয়ন ডলারের তহবিল নিয়ে আসার চেষ্টা করছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, স্বার্থ হাসিলের জন্য অনেক দেশ প্রোপাগান্ডা (অপপ্রচার) করছে। উদ্দেশ্য জিনিস বিক্রি করা, ব্যবসা করা। আমরা বলেছি, যুদ্ধতে আমরা নাই। আমরা বলেছি, বোয়িং কিনতে চাই। আর যায় কোথায়! তারা বলছে, বোয়িংয়ের দাম অর্ধেক করে দেবে। খালি ব্যবসা। বাকি যে মানবাধিকার, গণতন্ত্র, এগুলো ভাঁওতাবাজি। চাপ দেয়ার জন্য এগুলো করছে। প্রধানমন্ত্রীর ব্রাসেলস সফরে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে মানবাধিকার প্রসঙ্গ তোলা হয়নি বলেও জানান আব্দুল মোমেন। তিনি বলেন, ওনারা মনে হয়, এ ব্যাপারে লজ্জিত।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ