আরাফাত রহমান কোকোর কবরে ইউট্যাব ও জেডআরএফ’র শ্রদ্ধাঞ্জলি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, জানুয়ারি ২৪, ২০২৩ ৯:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, জানুয়ারি ২৪, ২০২৩ ৯:৩৩ অপরাহ্ণ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর অষ্টম মৃত্যুবার্ষিকীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) নেতারা।
আজ মঙ্গলবার বিকেলে কোকোর কবরে ইউট্যাবের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর তার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খানের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, অধ্যাপক আনিসুর রহমান, অধ্যাপক ড. আবু জাফর, খান মো. মনোয়ারুল ইসলাম শিমুল, প্রকৌশলী মো. হানিফ প্রমুখ।
এদিকে আজ মঙ্গলবার বিকেলে আরাফাত রহমান কোকোর কবরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের নেতৃত্বে শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক মো. ড. মোর্শেদ হাসান খান, ডা. পারভেজ রেজা কাকন, ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির, প্রকৌশলী মেহেদী হাসান সোহেল, আসিফ হোসেন রচি প্রমুখ।
উল্লেখ্য, ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরে মারা যান কোকো। তার বয়স হয়েছিলে ৪৫ বছর। ১/১‘র সেনা সমর্থিত সরকারের আমলে জরুরি অবস্থার সময়ে তাকে গ্রেপ্তার করা হয়। ২০০৮ সালে উচ্চ আদালতে জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য থাইল্যান্ডে যান তিনি। সেখান থেকে মালয়েশিয়ায় যান কোকো।
জনতার আওয়াজ/আ আ