আহত নেতাকর্মীদের দেখতে হাসপাতালে শায়রুল কবির - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১৩, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আহত নেতাকর্মীদের দেখতে হাসপাতালে শায়রুল কবির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, অক্টোবর ২৬, ২০২২ ৭:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, অক্টোবর ২৬, ২০২২ ৭:৪৩ অপরাহ্ণ

 

গত ২২ অক্টোবর বিএনপির খুলনা বিভাগীয় সমাবেশে আসার পথে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় বিএনপির প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হন।

আহতদের মধ্যে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, যুগ্ম আহ্বায়ক শেখ লুৎফর রহমান, বিএনপি নেতা মোল্লা মনিরুল ইসলাম, আবদুল্লাহ, সাজ্জাদুজ্জামান, জিয়াউর রহমান, মো: তাছির, জাহাঙ্গীর হোসেন, ইয়াছিন আলী, শেখ হাবিুবর রহমান, সোহরাব হোসেন, ইকরামুল বিশ্বাস, হারুন মোল্লা, ফেরদাউস মোল্লা, শখ সিরাজুল ইসলাম, আবদুল মজিদ, সুনীল দাস, সুমন সরদার, আবদুল গফফার শেখকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তাদের মধ্যে আবদুল্লাহর অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে স্থানাস্তর করা হয়েছে।

সমাবেশ শেষে ঢাকায় আসার পথে হাসপাতালে আহত নেতাকর্মীদের দেখতে যান বিএনপি মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ