ইংল্যান্ড যাওয়ার আগেই বাগদান সারলেন কুলদীপ,পাত্রী কে?
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জুন ৫, ২০২৫ ৩:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জুন ৫, ২০২৫ ৩:৪২ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক
ভারতীয় জাতীয় দলের তারকা স্পিনার কুলদীপ যাদব। ২০১৭ সালে অভিষেক হয়েছিল তার। এরপর থেকে তিনটি ফরম্যাটে খেলছেন কুলদীপ। তবে সাম্প্রতিক সময়ে টেস্ট ও ওয়ানডে ফরম্যাটেই তাকে মাঠে দেখা যায়।
আইপিএলে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে খেলতে দেখা গিয়েছে কুলদীপকে। এর আগে অবশ্য কেকেআরের জার্সিতে দীর্ঘ কয়েক বছর আইপিএলে খেলেছেন।
কুলদীপ এবার নিজের জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন কুলদীপ। তারই ছোটবেলার বান্ধবী বংশিকার সঙ্গে বাগদান পর্ব সারলেন ক্রিকেট তারকা। এসময় উপস্থিত ছিলেন অল্পকয়েকজন আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুরা।
বান্ধবী বংশিকা কানপুরের বাসিন্দা। তার বাবা এলআইসি কর্মী। আপাতত বাগদান সেরে নিলেও ইংল্যান্ড সিরিজ থেকে ফেরার পর বিয়ে সারবেন কুলদীপ।
কুলদীপের অনুষ্ঠানে দেখা গিয়েছে রিঙ্কু সিংহকেও। তারও এই বছরই বিয়ের কথা চলছে। কুলদীপ ও রিঙ্কুর একটি ভিডিও আইপিএলের সময় ভাইরাল হয়েছিল। যেখানে দেখা যাচ্ছিল মজার ছলে কুলদীপ চড় মারছেন রিঙ্কুকে।
এদিকে, কুলদীপের বাগদানের খবর ছড়িয়ে পড়তেই সোশ্য়াল মিডিয়ায় সবাই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তাকে।
জনতার আওয়াজ/আ আ