উত্তরায় রিজভীর নেতৃত্বে সড়ক অবরোধ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৭, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

উত্তরায় রিজভীর নেতৃত্বে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, নভেম্বর ৮, ২০২৩ ৯:২২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, নভেম্বর ৮, ২০২৩ ৯:২২ পূর্বাহ্ণ

 

সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এক দফা দাবি আদায়ে বিএনপির ঘোষিত তৃতীয় দফা সর্বাত্মক অবরোধের প্রথম দিনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে পিকেটিং ও সড়ক অবরোধ করা হয় ।

বুধবার সকাল সাড়ে সাত টায় উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে সড়ক অবরোধ করে পিকেটিং করেন। এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কফিল উদ্দিন,মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক এবিএম আবদুর রাজ্জাক, দক্ষিণ থানা বিএনপির সভাপতি আবদুল মোতালেব, বিএনপি নেতা জাহিদ মাস্টারসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ