উপজেলা প্রশাসক হিসেবে ডাঃ আব্দুল গফুরকে দেখতে চায় গোলাপগঞ্জ বাসি – জনতার আওয়াজ
  • আজ রাত ২:৪৬, সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

উপজেলা প্রশাসক হিসেবে ডাঃ আব্দুল গফুরকে দেখতে চায় গোলাপগঞ্জ বাসি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ৪, ২০২৬ ১২:১৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬ ১০:৫৫ অপরাহ্ণ

 

গোলাপগঞ্জ উপজেলার সৎ নিষ্টাবান ও বর্ষীয়ান রাজনীতিবিদ ডাঃ আব্দুল গফুর
সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ১০ নং উত্তর বাদেপাশা ইউনিয়নের খাগাইল গ্রামের বাসিন্দা । বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ভাসানী ন্যাপের রাজতিনীতি শুরু তৎকালিন ভাসানী ন্যাপের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন ।৭০ দশকে যখন বহুদলীয় গণতন্রের প্রবর্তক মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ যখন জগদল নামে একটি রাজনৈতিক ফ্লাটফর্ম গঠন করেন। জগদল এর পরিবর্তে জাতীয়তাবাদী ফ্রন্ট নাম একটি রাজনৈতিক দল গঠন করেন । তৎকালীন জাতিয়তাবাদী ফ্রন্টের সিলেট সাবডিবিশন এর আহবায়ক কমিটির অন্যতম সদস্য ছিলেন ।

পরবর্তীতে জাতীয়তাবাদী দল বিএনপি গঠন হলে গোলাপগঞ্জ উপজেলা বিএনপির প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক নির্বাচিত হন । সিলেট জেলা বিএনপির সাবেক প্রতিষ্টাতা সদস্য। পরবর্তীতে গোলাপগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হন পরবর্তীতে গোলাপগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক নির্বাচিত হন । দুর্দিনের সময় গোলাপগঞ্জ উপজেলা আহবায়ক থাকা অবস্থায় নির্বাচনের মাধ্যমে গোলাপগঞ্জ উপজেলা বিএনপির ১১ টা ইউনিয়নে সুন্দর কমিটির উপহার দিয়েছিলেন ।বর্তমান সময়ে ডাঃ আব্দুল গফুরের মত একজন সৎ এবং কর্মী বান্ধব রাজনৈতিক নেতা পাওয়া বিরল ।কারন উনি শুধু বিএনপিকে দিয়ে গেছেন লোভ লালসার উর্দে থেকে ।

স্থানীয় আছিরগঞ্জ বাজারে মেডিসিনের দোকান আওয়ামীলীগ যুবলীগ ছত্রলীগ কয়েকবার ভাঙচুর ও অগ্নিসংযোগ করে অনেক ক্ষতিগ্রস্থ করেন । গোলাপগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণ ও বিএনপির দুর্দিনের নির্যাতিত সকল নেতাকর্মীর প্রাণের দাবি আব্দুল গফুরকে উপজেলা প্রশাসক দেখতে চায় ।তিনিকে গোলাপগঞ্জ উপজেলা প্রশাসক নির্বাচিত করাহয় তাহলে গোলাপগঞ্জ উপজেলার জনগণ সৎ একজন যোগ্য ও ন্যায় বিচারক ।তিনি রাজনীতির সাথে অনেক উন্নয়ন মূলক কাজ করেছেন তিনি আছিরগঞ্জ আলিয়া মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতির দায়িত্বে ছিলেন।

আছিরগঞ্জ বাজার জামে মসজিদের পরিচালনা কমিউটির মোতাল্লি ও ক্যাশিয়ার ছিলেন ।আছির গঞ্জে অবস্থিত কুশিয়ারা হাসপাতালের পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন ।

প্রত্যক্ষ ভোটর মাধ্যমে ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সদস্য নির্বাচিত হন । নানকার আন্দোলন, আয়ুব বিরুধী আন্দোলন ,৯০ এর এরশাদ বিরুধী আন্দোলন,১৭ বছর ধরে ফ্যাসিস্ট বিরুধী আন্দোল সহ সকল আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন ।তিনি ১৯৭১ সালের মুক্তি যোদ্ধের অন্যতম সংগঠক ছিলেন।

এলাকার মসজিদ, মাদ্রাসা স্কুল কলেজের উন্নতি সাধনে কাজ করেগেছেন নিঃস্বার্থ ভাবে । স্থানীয়দের মতে, তিনির মতো প্রবীণ নেতৃত্ব গোলাপগঞ্জ উপজেলা প্রশাসকের দায়িত্ব পেলে এলাকার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের সেবা নিশ্চিত করা সহজ হবে। বিশেষ করে যুবসমাজের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে মনে করছেন অনেকে।


তবে এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রশাসনিক পদে নিয়োগ একটি সরকারি প্রক্রিয়া, যা নির্দিষ্ট নীতিমালা অনুসরণ করে সম্পন্ন হয়। তবুও তৃণমূল পর্যায়ে জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা একজন নেতার ভবিষ্যৎ সম্ভাবনার ইঙ্গিত দেয়।
সব মিলিয়ে, ডাঃ আব্দুল গফুরকে নিয়ে একটি ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে, যা স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।
লেখকঃ আব্দুল আজিজ
সম্পাদক জনতার আওয়াজ ডটকম
রাজনৈতিক বিশ্লেষক

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

 
 
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com