এক মাসে বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে ২০২টি মামলা - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:২৩, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এক মাসে বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে ২০২টি মামলা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ১৮, ২০২৩ ১:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ১৮, ২০২৩ ১:৪৬ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

গত ১৯ মে হতে আজ (১৮ জুন) পর্যন্ত বিএনপির কেন্দ্র ঘোষিত জনসমাবেশকে কেন্দ্র করে সারাদেশে বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে ২০২টি মামলা হয়েছে।

আজ রোববার দুপুরে নয়া পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই তথ্য জানান।

তিনি বলেন, বিএনপির কেন্দ্র ঘোষিত তারুণ্য সমাবেশকে কেন্দ্র করে একমাসে ২০২টি মামলা হয়েছে বিএনপির বিরুদ্ধে। ৮০৪ জনের অধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এসব মামলায় প্রায় আট হাজার নয় শ’র বেশি নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ