ঐশ্বরিয়ার হাতে ৫০ লক্ষ টাকার হিরার আংটি!
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, নভেম্বর ১, ২০২২ ৪:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, নভেম্বর ১, ২০২২ ৪:৪৭ অপরাহ্ণ

৫৩ ক্যারাট হিরা দিয়ে বানানো হয়েছে এই আংটি। এর দাম শুনলেও চমকে যেতে হয়। সংবাদ সংস্থা জানাচ্ছে, এই আংটির দাম ৫০ লক্ষ টাকা। স্বামী অভিষেক বচ্চনের উপহার দেওয়া বহুমূল্য হিরের আংটি নিয়ে মজে থাকেন বলিউড সুন্দরী স্ত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন।
একেই হিরার আংটি। তার উপর আবার বরের উপহার দেওয়া। লোকজনকে না দেখালে হয়! কোনও অনুষ্ঠানে হোক বা সিনেমার প্রচারে, লোকজনের সমাগমের মধ্যে ঐশ্বরিয়া রাই বচ্চন উপস্থিত থাকা মানেই সকলের নজর তাঁর দিকে। সেই সঙ্গে নজর কাড়ে তাঁর হাতের হিরার আংটিও। খোদ অভিষেক বচ্চন তাঁকে উপহার দিয়েছেন যে! বিয়ের সময় এই আংটি ঐশ্বরিয়া রাই বচ্চনকে উপহার দিয়েছিলেন অভিনেতা।
বচ্চন-পুত্রবধূ যখনই সুযোগ পান, এই আংটি পরেন। সংবাদ সংস্থা সূত্রের খবর, ৫৩ ক্যারাট হিরা দিয়ে বানানো হয়েছে এই আংটি। এর দাম শুনলেও চমকে যেতে হয়। সংবাদ সংস্থা জানাচ্ছে, এই আংটির দাম ৫০ লক্ষ টাকা।
আধা কোটি টাকা মূল্যের এই আংটির ঐশ্বর্যে প্রায়ই মজে থাকতে দেখা যায় ঐশ্বরিয়া রাই বচ্চনকে। এই নিয়ে কটাক্ষের শিকারও হয়েছেন তিনি। অনেকে বলেন, অভিনেত্রী নাকি লোকদেখানোর জন্যই এই বহুমূল্য আংটি পরে থাকেন। যে জায়গায় বেশি লোকজন জড়ো হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক সেই জায়গাতেই তাঁর হাতে এই আংটি দেখা যায়। যদিও এই প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি অভিনেত্রী।
কানাঘুষো শোনা যায়, পুত্রবধূ হিসাবে ঐশ্বরিয়া রাই বচ্চনকে পছন্দ ছিল না জয়ার। অভিষেক বচ্চনের জীবনসঙ্গিনী হিসাবে রানি মুখোপাধ্যায়কে পছন্দ করেছিলেন অমিতাভ-জয়া। গুঞ্জন রটে, প্রাক্তন ভারতসুন্দরী ঐশ্বরিয়ার জনপ্রিয়তা অভিষেকের চেয়ে বেশি বলেই নাকি রাজি হননি জয়া। তবু ঐশ্বরিয়া-অভিষেকের ভালবাসার কাছে পিছু হটতে বাধ্য হয় পারিবারিক মত। তার মাসুল অবশ্য দিতে হয়েছিল ঐশ্বরিয়াকে। অনেকে মনে করেন, বিয়ের পরে তাঁর কেরিয়ারে দীর্ঘ বিরতিই এর প্রমাণ।
জনতার আওয়াজ/আ আ