ওয়াশিংটন ডিসি বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৩, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ওয়াশিংটন ডিসি বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ১৩, ২০২৩ ১:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ১৩, ২০২৩ ১:৩৬ অপরাহ্ণ

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ওয়াসিংটন ডিসির উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম-এর ৪২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয় ভার্জিনিয়ায় অবস্থিত ডাটা গ্রুপ অডিটোরিয়ামে।

অনুষ্ঠানের শুরুতে স্থানীয় বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ফখরুদ্দিনের পরিচালনায় শহিদ জিয়ার রুহের মাগফেরাত কামনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

ওয়াশিংটন ডিসি বিএনপির সভাপতি হাফিজ খান সোহায়েল এর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারন সম্পাদক তুহিন ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ভারজিনিয়া বিএনপির সদস্য সচিব তোফায়েল আহমেদ।

ওয়াশিংটন ডিসি বিএনপির সভাপতি হাফিজ খান সোহায়েল বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে উন্নত করেন। তাঁর রাজনৈতিক ও অর্থনৈতিক কৌশলের কারণে বাংলাদেশ মর্যাদার সঙ্গে বিশ্বদরবারে দাঁড়িয়েছে।

বর্তমান অগণতান্ত্রিক কর্তৃত্ববাদী শাসনকে সরিয়ে জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের আদর্শই জাতিকে পথ দেখায়। আগামী দিনে সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কর্তৃত্ববাদী শাসনের মোকাবিলা করতে হলে তাঁর রাজনৈতিক আদর্শের কোনো বিকল্প নেই।

জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখাতে উপস্থিত নেতৃবৃন্দর প্রতি আহ্বান জানান।

আলোচনাসভায় উপস্থিত ছিলেন বিএনপি ওয়াশিংটন ডিসি শাখার সহ সভাপতি, কাজি এম রহমান, মজনু মিয়া, মোঃ মোশাররফ হোসেন, মুখলেসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সালেহ মনসুর পরশ, যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক-দেওয়ান মঈনউদ্দিন বিপ্লব, প্রচার সম্পাদক রিজওয়ান আনসারী পল্লব, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তারেকুর রহমান জণি, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক মীর নাজিউর রহমান নিক্সন, মানবাধিকার সম্পাদক মোঃ মহসিন মিয়া, সদস্য- মোসাম্মৎ নুরুননাহার খাতুন, সাঈদ খান, মোহাম্মদ শফিক মোল্লা, রেজাউল করিম, সৈয়দ খান, তুষার রহমান, আনোয়ার মাহমুদ , চৌধুরী হাসান রুপক, এমডি মাকসুদুর রহমান মৃদুল, মেহেদী খান, ভার্জিনিয়া বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন কামরুন কনা ও খালেদ চৌধুরী সহ আরো অনেকে। সবশেষে সকলকে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি হাফিজ খান সোহায়েল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ