কবীর আহমেদ ভূইয়ার পক্ষে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১৩, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কবীর আহমেদ ভূইয়ার পক্ষে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫ ৮:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫ ৮:৫৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়ার পক্ষে কসবা উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট মনোনয়নপত্র দাখিল করেছেন।

রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে মনোনয়নপত্র দাখিলকালে উপস্থিত ছিলেন কসবা উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট ফখর উদদীন আহমেদ খান পিপি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন, সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদদীন, কসবা পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম ভূইয়া, সাধারণ সম্পাদক আইয়ুম খান।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সদস্য সচিব মো. জুয়েল, সাবেক ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল হক ইমু, যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক মো. মোহসীন, উপজেলা যুবদলের নেতা সাহিদুল খাঁ, পৌর ছাত্রদলের নেতা সাহিদুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মীরা।

এ সময় নেতৃবৃন্দ বলেন, আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়া একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা। তার নেতৃত্বে কসবাসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে উপজেলা চত্বরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ