কারও ফরমায়েশে বাংলাদেশে গণতন্ত্র চলবে না: কাদের - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:২৫, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কারও ফরমায়েশে বাংলাদেশে গণতন্ত্র চলবে না: কাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জানুয়ারি ২০, ২০২৩ ৬:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জানুয়ারি ২০, ২০২৩ ৬:৪৬ অপরাহ্ণ

 

‘কারও ফরমায়েশে বাংলাদেশে গণতন্ত্র চলবে না। নির্বাচন কেমন হয় তা দেখতে ইউরোপ আমেরিকাসহ যে কোনো দেশ থেকে পর্যবেক্ষক আসতে কোনো নিষেধাজ্ঞা নেই।’

শুক্রবার (২০ জানুয়ারি) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের দায়িত্বে নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকার রুটিন দায়িত্ব পালন করবে। সরকার পরিবর্তন চাইলে নির্বাচনে আসতে হবে। বিএনপি ক্ষমতায় থাকতে গণতন্ত্রের বস্ত্রহরণ করেছে, তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না।’

ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও মানুষের পাশে থাকে। ক্ষমতায় না থাকলেও মানুষের পাশে থাকবে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ