কারাবন্দি নেতাদের পরিবারের সাথে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সাক্ষাৎ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৫, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কারাবন্দি নেতাদের পরিবারের সাথে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ৯, ২০২৪ ৬:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ৯, ২০২৪ ৬:০১ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক কারাবন্দি জহির উদ্দিন স্বপন ও সদস্যসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানীর পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন দলটির জ্যেষ্ঠ নেতারা।

আজ (শুক্রবার) কারাবন্দি এই দুই নেতার পরিবারের খোঁজখবর নিতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ কয়েকজন নেতা। এই দুই নেতার পরিবারে পাশে থাকার আশ্বাস দেন তারা।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিগত কয়েক মাস ধরে কারাগারে রয়েছে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী ও জহির উদ্দিন স্বপন। দুজনই কাশিমপুর কারাগারে বন্দী।

তিনি আরও বলেন, এই দুই নেতার পরিবারের খোঁজ-খবর নিতে যান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির ভাইস-চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এবং জিয়া শিশু অ্যাকাডেমির মহাপরিচালক হুমায়ুন কবির।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ