কারামুক্ত বিএনপি নেতা আলতাফ চৌধুরী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৪ ১২:৩৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৪ ১২:৩৬ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
দীর্ঘ সাড়ে তিন মাসের বেশি সময় পর কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ারভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী। রোববার রাত ৮টা ৫০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়-বিএসএমএমইউ’র প্রিজনসেল থেকে জামিনে মুক্তি পান তিনি। এ তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য ৮২ বছর বয়সী আলতাফ চৌধুরীকে বিএসএমএমইউ’তে চিকিৎসার ব্যবস্থা করে কারাকর্তৃপক্ষ।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর গাজীপুরের টঙ্গী এলাকা থেকে আলতাফ হোসেন চৌধুরীকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ২৮ অক্টোবর বিএনপির সমাবেশের দিন প্রধান বিচারপতির বাসভবনে হামলা, নাশকতা ও সহিংসতার ঘটনায় রমনা থানার এক মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত বৃহস্পতিবার সব মামলায় আদালত থেকে জামিন পান তিনি।
জনতার আওয়াজ/আ আ