কোকোর হাত ধরে বাংলাদেশ ক্রিকেট উন্নত হয়েছে: আলাল - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:২৬, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কোকোর হাত ধরে বাংলাদেশ ক্রিকেট উন্নত হয়েছে: আলাল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ১৯, ২০২৪ ৯:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ১৯, ২০২৪ ৯:৩০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র আরাফাত রহমান কোকোর হাত ধরে বাংলাদেশ ক্রিকেট উন্নত হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) লালমনিরহাটের বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট -২০২৪ এর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আলাল বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এক সময় সারা বিশ্বের সেরা মোষ্ঠীযুদ্ধ মোঃ আলীকে বাংলাদেশে এনে তরুণদের সামনে উপস্থাপন করেছিলেন। এবং তাকে বাংলাদেশের নাগরিকত্ব দিয়েছিলেন। বাংলাদেশে থাকার জন্য তার জন্য জমি বরাদ্দ দিয়েছিলেন। একইভাবে আমরা দেখেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র আরাফাত রহমান কোকোর হাত ধরে বাংলাদেশ ক্রিকেট উন্নত হয়েছে।

তিনি বলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশের সংস্কৃতি সহ বিভিন্ন খেলার প্রতি তাদের একাগ্রতা ও মনোযোগ দিয়ে গেছেন, এখনো দিচ্ছেন। আজকের খেলাটি সফল হোক যারা জয়লাভ করবে আমরা তাদের পক্ষে নই। আবার যারা হারবে তাদের পক্ষে না। আমরা খেলোয়ারদের পক্ষ। ক্রিয়ার পক্ষে, মানুষের বিনোদনের জন্য যা করা প্রয়োজন আমরা তার পক্ষে।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমি খসরু মাহমুদ চৌধুরী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ