খালেদা জিয়ার স্থায়ী মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের বিবৃতি - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১২, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়ার স্থায়ী মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের বিবৃতি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ৯, ২০২৪ ৯:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ৯, ২০২৪ ৯:১৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্থায়ীভাবে মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেয়ার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন সাদা দল। মঙ্গলবার, জুলাই ৯, ২০২৪, এক বিবৃতিতে এ দাবি জানায় সাদা দল। এতে স্বাক্ষর করেন সংগঠনের আহ্বায়ক মো. লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান এবং আবদুস সালাম।
বিবৃতিতে বলা হয়, খালেদা জিয়ার শারীরিক অবস্থার ক্রমাবনতির ফলে আবারও রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ভর্তি হওয়ার সংবাদে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। অবিলম্বে তাকে স্থায়ী মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসা নেয়ার সুযোগ দেয়ার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।
বিবৃতিতে বলা হয়, দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রযাত্রায় অসামান্য সাফল্য অর্জনের মাধ্যমে দেশ-বিদেশে প্রশংসিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলে আমরা মনে করি। বাংলাদেশের রাজনীতি থেকে বিএনপি ও জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার সুদূরপ্রসারী ষড়যন্ত্র ও অপচেষ্টার অংশ হিসেবেই তাকে কথিত দুর্নীতির মামলায় প্রহসনের বিচারের মাধ্যমে কারাদণ্ড দিয়ে রাজনীতি থেকে বিযুক্ত করা হয়েছে। শুধু তাই নয়, ৭৯ বছর বয়সী প্রবীণ নারী রাজনীতিবিদ খালেদা জিয়াকে উন্নত ও সুচিকিৎসা থেকে বঞ্চিত করে ক্রমান্বয়ে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে।
বিবৃতিতে বলা হয়, খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার যে তথ্য আমরা পাচ্ছি, তা খুবই উদ্বেগজনক। চিকিৎসকদের সূত্রেই আমরা জানতে পেরেছি যে, খালেদা জিয়ার জীবন রক্ষার জন্য বিদেশে নিয়ে তার চিকিৎসা প্রয়োজন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ