খুনিরা ৫-৭ ঘণ্টায় কীভাবে দেশ ছাড়লেন: প্রশ্ন ওসমান হাদি ভাইয়ের - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১৩, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খুনিরা ৫-৭ ঘণ্টায় কীভাবে দেশ ছাড়লেন: প্রশ্ন ওসমান হাদি ভাইয়ের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫ ৪:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫ ৪:১৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
শহীদ ওসমান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক প্রশ্ন তুলেছেন, পাঁচ থেকে সাত ঘণ্টার মধ্যে হত্যাকারীরা কীভাবে দেশের সীমান্ত পেরিয়ে চলে যেতে পারল। তিনি বলেন, ‘হত্যাকাণ্ডের সাত থেকে আট দিন পেরিয়ে গেলেও অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় আমরা গভীর আক্ষেপ প্রকাশ করছি।’

শনিবার (২০ ডিসেম্বর) বেলা সোয়া ২টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত ওসমান হাদির জানাজায় অংশ নিয়ে আবু বকর সিদ্দিক এসব মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ‘দিবালোকে রাজধানী ঢাকায় জুমার নামাজের পর প্রকাশ্যে গুলি করে একজন মানুষকে হত্যা করা হলো। অথচ সাত-আট দিন পেরিয়ে গেলেও খুনিরা ধরা পড়েনি। যদি তারা এত দ্রুত সীমান্ত পার হয়ে যেতে পারে, তবে এটি জাতির জন্য এক চরম লজ্জার বিষয়।’

ওসমান হাদির ভাই বলেন, ‘পাঁচ থেকে সাত ঘণ্টার মধ্যে তারা কীভাবে দেশ ছাড়ল—এই প্রশ্ন আমি জাতির কাছে রেখে গেলাম। আমার কোনো ব্যক্তিগত চাওয়া-পাওয়া নেই। আমার ভাই ওসমান হাদি শহীদ হয়েছেন। শহীদ হওয়ার আকাঙ্ক্ষা তার মধ্যেই ছিল। আপনারা তার বক্তব্য ইতিমধ্যেই শুনেছেন।’

এ সময় আবু বকর সিদ্দিক দ্রুত হত্যাকারীদের শনাক্ত ও আইনের আওতায় আনার আহ্বান জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ