খুলনায় বিভাগীয় গণসমাবেশে আহত নেতাকর্মীদের পাশে রিজভী - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৭, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খুলনায় বিভাগীয় গণসমাবেশে আহত নেতাকর্মীদের পাশে রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ২৫, ২০২২ ৬:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ২৫, ২০২২ ৬:৫৯ অপরাহ্ণ

 

গত শনিবার খুলনায় বিভাগীয় গণসমাবেশে যোগদানের আগে ও পরে ক্ষমতাসীন দলের হামলায় বিএনপির নেতাকর্মী আহত হয়েছেন। তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আজ মঙ্গলবার সকালে তিনি যশোর ও খুলনায় আহত নেতাকর্মীদের দেখতে যান। এ সময় তার সঙ্গে ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তৌহিদ আউয়াল সহ খুলনা ও যশোরের স্থানীয় নেতাকর্মীরা।

রিজভী খুলনার ফুলতলা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দলের ৪৮ জন আহত নেতাকর্মীর খোঁজ খবর নেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে কুশল বিনিময় ও দ্রুত আরোগ্য কামনা করেন। এ ছাড়া তিনি যশোরের কেশবপুরে চারজন এবং মনিরামপুরে পাঁচজন আহত নেতাকর্মীর খোঁজ খবর নেন।

খুলনার আহত নেতাদের অন্যতম হলেন- আবুল বাশার, আনোয়ার, মফিজ চেয়ারম্যান ও বাবু। কেশবপুরের আহত নেতাদের মধ্যে শহিদুল ইসলাম, আব্দুল মজিদ ও রশিদুল ইসলাম ছানা এবং মনিরামপুরের আহতরা হলেন- আব্দুর রহিম শেখ ও মমতাজুল ইসলাম প্রমুখ।

এরপরে নেতাকর্মীদের উদ্দেশ্যে রিজভী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা আহত নেতাকর্মীদেরকে দেখতে এসেছি। যারা গত শনিবার খুলনা বিভাগীয় গণসমাবেশে যোগাদানের আগে ও পরে প্রশাসন ও আওয়ামী সন্ত্রাসীদের আক্রমণের শিকার হয়েছেন এবং জখম হয়েছেন তাদেরকে দেখতে পাঠিয়েছেন।

বিএনপির এই মুখপাত্র বলেন, আসলে শেখ হাসিনা আর ক্ষমতায় নেই। ক্ষমতায় আছে দেশের জনগণ। জনগণ তাকে ত্যাজ্য করেছে। যে কারণে তারা জোর জুলুম চালাচ্ছে।

আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করে রিজভী বলেন, আমাদেরকে আরও তেজদীপ্ত ও শক্তিশালী হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার, হারানো অধিকার ফিরে পাওয়ার আন্দোলন ও গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়াকে মুক্তির আন্দোলনের ঝাঁপিয়ে পড়তে হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ