গণঅধিকার পরিষদের রাজনীতি নিষিদ্ধের দাবি জাতীয় পার্টির মহাসচিবের - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৬, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণঅধিকার পরিষদের রাজনীতি নিষিদ্ধের দাবি জাতীয় পার্টির মহাসচিবের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫ ১:৪০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫ ১:৪০ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
গণঅধিকার পরিষদের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শনে গিয়ে তিনি এ দাবি জানান।

এর আগে, শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করেন একদল যুবক। এই ঘটনার জন্য ভিপি নূরের দল গণঅধিকার পরিষদকে দায়ী করেন শামীম হায়দার পাটোয়ারী।

এই বিষয়ে তিনি বলেন, ‘যেহেতু তারা (গণঅধিকার পরিষদ) বারবার এ ধরনের আচরণ করছে। তাই সরকারকে বলবো সন্ত্রাসবিরোধী আইনে দলটিকে নিষিদ্ধ করতে।’

দলীয় ফোরামে আলোচনা করে এ ব্যাপারে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলেও জানান শামীম হায়দার পাটোয়ারী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ