গণতন্ত্রের ‘মন্ত্র’ দিয়ে তৈরি বিএনপিকে দমানো যাবে না: রিজভী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, আগস্ট ১৭, ২০২২ ১০:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, আগস্ট ১৭, ২০২২ ১০:৪৯ অপরাহ্ণ

বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন,বিএনপি স্বাধীনতা সর্বভৌমত্ব, গণতন্ত্রের বিশ্বাসী, গণতন্ত্রের মন্ত্র দিয়ে তৈরি সেই দলকে শেখ হাসিনার র্যাব ও পুলিশ দিয়ে দমন করা যাবে না।
বুধবার (১৭ আগস্ট) জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে মির্জা আব্বাসের বাসভবনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, যে নেত্রী তার সুখ বিসর্জন দিয়ে দেশের এবং জনগণের বিপদের সময় পাশে থেকেছে সেই নেত্রীকে দেশীয়ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে তিনি বন্দী। তার কথা বলার অধিকার নাই, তার চিকিৎসার অধিকার নাই তার সকল কিছু বন্দি করেছে এক দানবীয় সরকার।
তিনি বলেন, যেভাবেই হোক এই ভয়ের রাজ্য থেকে পরিত্রাণ চায় মানুষ। একটা আন্দোলনের সূচনা হলো পুলিশ বাহিনীকে নামিয়ে দেয় ভয় দেখানোর জন্য। ভোলায় ছাত্রদলের সভাপতিকে গুলি করে হত্যা করা হলো স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা করা হলো। এটা বার্তা দেয় যে তোমরা বের হয়ও না আন্দোলন, মিছিল বা অন্য কোন প্রোগ্রাম করো না। বের হলে এদের মতো পরিণত হবে। এটা শেখ হাসিনা চেয়েছেন। কিন্তু ওইটা ওনার দল হতে পারে। বিএনপি এতো ভয় পায় না। আওয়ামী লীগ এতই যদি সাহসী হতে পারতো তাহলে শেখ মুজিবুর রহমানের হত্যার সময় ওবায়দুল কাদের, হাসান মাহমুদ এরা কিছু করেনি কেন? ওবায়দুল কাদের তখন ছাত্র নেতা ছিল কিন্তু দশ জন লোক নিয়েও তিনি রাস্তায় নামেনি আন্দোলন করেনি।
বিএনপির এই মুখপাত্র বলেন , বিএনপি’র ওপর এত হামলা মামলা গুম খুন তারপরেও হিমালয় পর্বতের মতো তারা দাঁড়িয়ে আছে। প্রতিটি আঘাত আমরা প্রতিহত করার চেষ্টা করে যাচ্ছি। শেখ হাসিনা ওবায়দুল কাদের যদি মনে করেন বিএনপি ও আওয়ামী লীগ এক তাহলে ভুল মনে করবে। কারণ বিএনপি তৈরি স্বাধীনতা সর্বভৌমত্ব, গণতন্ত্রের বিশ্বাসী গণতন্ত্রের মন্ত্র দিয়ে তৈরি সেই দলকে শেখ হাসিনার র্যাব ও পুলিশ দিয়ে দমন করা যাবে না।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সেলিমা রহমান, মহিলা দলের সভাপতি আফরোজ আব্বাস প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ