গাড়িতে আগুন দেওয়া সেই ভেস্ট পরা যুবক শনাক্ত - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৬, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গাড়িতে আগুন দেওয়া সেই ভেস্ট পরা যুবক শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, অক্টোবর ৩০, ২০২৩ ৬:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, অক্টোবর ৩০, ২০২৩ ৬:৩৭ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর কাকরাইলে প্রেস লেখা ভেস্ট পরে বাসে আগুন দেওয়া যুবক যুবদল নেতা বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

সোমবার (৩০ অক্টোবর) রাজধানীতে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ডিবিপ্রধান বলেন, শনিবার ২৮ অক্টোবর ওই অঞ্চলের সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়েছে। ২০১৩-১৪ সালে সহিংসতার সঙ্গেও জড়িত ছিল সে। কাকরাইলে প্রেস লেখা ভেস্ট পরে গাড়িতে আগুন দেওয়া যুবকের নাম রবিউল ইসলাম নয়ন। তিনি যুবদলের ঢাকা দক্ষিণের সদস্য সচিব। ২০১৩-১৪ সালেও বাসে আগুন দেওয়ার একাধিক ঘটনায় নয়নকে গ্রেপ্তার করা হয়েছিল। নয়ন মাগুরা থেকে স্কুলজীবন শেষ করে ঢাকায় এসে ছাত্রদলের রাজনীতিতে জড়িয়ে পড়েন। পর্যায়ক্রমে তার সাহসী নেতৃত্বের কারণে দলের হাইকমান্ড তাকে সদস্য সচিব পদে মনোনীত করে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশপ্রধান হারুন বলেন, পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে অনুসন্ধান শুরু করে। গাড়িতে আগুন দেওয়াসহ পুলিশের সঙ্গে বিএনপি-জামায়াতের সংঘর্ষের ফুটেজ বিশ্লেষণের পর আমরা নিশ্চিত হয়েছি, বাসে আগুন দেওয়া যুবক যুবদলের ঢাকা দক্ষিণের সদস্য সচিব। তাকে খোঁজা হচ্ছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ