গোলাপগঞ্জে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় যুবক আটক - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১১, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গোলাপগঞ্জে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ২২, ২০২২ ৬:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ২২, ২০২২ ৬:২৮ অপরাহ্ণ

 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশ্লীল ভাষায় কটুক্তির করায় গোলাপগঞ্জ উপজেলা থেকে ছইফ উদ্দিন বাদশা (৩৫) নামে একজনকে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

রবিবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ছইফ উদ্দিন বাদশা উপজেলার বাদেপাশা ইউনিয়নের খাগাইল গ্রামের মৃত তেরাব আলীর পুত্র। সে যুবদলের একজন কর্মী বলে জানা গেছে।

আটকের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম শ্রাবণ বলেন, তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ