চট্রগ্রাম মহানগর ওলামিলীগের চিহ্নিত নেতা গং রাতারাতি খোলস পালটিয়ে ওলামা দলে - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১১, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চট্রগ্রাম মহানগর ওলামিলীগের চিহ্নিত নেতা গং রাতারাতি খোলস পালটিয়ে ওলামা দলে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, নভেম্বর ১, ২০২৪ ৯:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, নভেম্বর ১, ২০২৪ ৯:৪২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
খুনি হাসিনার অনুসারী চট্রগ্রাম বিভাগীয় ওলামা লীগের প্রভাবশালী আহবায়ক কেন্দ্রীয় সহসভাপতি নুর মোহাম্মদ (কয়েক জন মৌলভীকে নিয়ে খুনি হাসিনার পক্ষে নাচানাচির ভাইরাল ভিডিওর রেকর্ড আমাদের নিকট সংগ্রহীত আছে। )
ও পতিত স্বৈরাচারের এজেন্ট খ্যাত জেলা রেজিস্ট্রার পদায়ন আসা চট্রগ্রাম জেলা রেজিস্ট্রার মিশন চাকমার মাস্টার মাইন্ডে বিশাল অংকের অর্থ বিনিয়োগে- চট্রগ্রাম জাতীয়তাবাদী ওলামা দলের চট্টগ্রাম মহানগর সাবেক সভাপতি শহীদুল্লাহ্ চিশতী, কথিত সভাপতি মুজাম্মেল হক চৌধুরীর চট্টগ্রাম দক্ষিণ জেলা ওলামা দলের সাবেক সদস্য সচিব মাওলানা জাবের এর মাধ্যমে বর্তমান কেন্দ্রীয় ওলামা দল আহবায়ক : কাজী সেলিমরেজা,যুগ্ম আহবায়ক: কাজী আলমগীর ও সাবেক আহবায়ক শাহ নেছারুল হক, সদস্য ডক্টর সলিমুল্লার মধ্যস্থতায়, চট্রগ্রাম মহানগর ওলামালীগের কতিপয় নেতাদের নিয়ে চট্রগ্রাম মহানগর জাতীয়তাবাদী ওলামা দলের কমিটি গঠনে পক্রিয়া শুরু করেছে।
চট্রগ্রাম মহানগর ওলামালীগ নেতারা যথাক্রমে – চট্রগ্রাম মহানগর ওলামা লীগ যুগ্ম আহবায়ক : ইউসুফ আলী চৌধুরী, সদস্য সচিব সারুয়ারে আলম ছাড়াও আরো অনেক ওলামালীগ নেতাকে বড় অংকের অর্থ বানিজ্যের মাধ্যমে পুনর্বাসনের পক্রিয়া শুরু করেছে,যাদের মুল লক্ষ্য হচ্ছে চট্টগ্রাম জেলা রেজিষ্ট্রেশন কমপ্লেক্সে জমি দলিল জাল- জালিয়াতির মাধ্যমে বিভিন্ন তদবির বানিজ্য ও পতিত ফ্যাসিষ্ট সরকারের দুর্নীতিবাজ কর্মকর্তাদের টিকিয়ে রাখা ।
আর এ-ই জগন্য পক্রিয়াকে রুখে দিতে দ্রুত দলের সর্বোচ্চ নীতি নির্ধারকের হস্তক্ষেপ খুবই জরুরি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ