জনগনের বিপক্ষে দাঁড়িয়ে অবৈধ সরকারকে টিকিয়ে রাখা যাবেনা : শফিকুল আলম মনা - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১৩, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জনগনের বিপক্ষে দাঁড়িয়ে অবৈধ সরকারকে টিকিয়ে রাখা যাবেনা : শফিকুল আলম মনা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ১৩, ২০২২ ৮:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ১৩, ২০২২ ৮:৪৩ অপরাহ্ণ

 

ফকির শহিদুল ইসলাম,খুলনা
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ গ্রেফতার নেতাকর্মীদের মুক্তি, নয়াপল্টনে দলীয় কার্যালয়ে পুলিশী তান্ডব এবং গুলি করে দলীয় কর্মী হত্যার প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩ টায় নগরীর সাউথ সেন্ট্রাল রোড কয়লাঘাট কালীবাড়ি এলাকা থেকে মিছিল শুরু হয়ে হাজী মহসিন রোড চার রাস্তা মোড়ে গিয়ে শেষ হয়।
এখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা। বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু। এ সময় উপস্থিত ছিলেন খান জুলফিকার আলী জুলু, স ম আব্দুর রহমান, সাইফুর রহমান মিন্টু, শের আলম সান্টু, মোল্লা মোশাররফ হোসেন মফিজ, বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আশরাফুল আলম খান নান্নু, এনামুল হক সজল, বেগ তানভিরুল আযম, এহতেশামুল হক শাওন, হাবিবুর রহমান বিশ্বাস, শেখ সরোয়ার হোসেন, রাহাত আলী লাচ্চু, শেখ আব্দুস সালাম, আলমগীর হোসেন, মিজানুর রহমান মিলটন, শামসুল বারিক পান্না, সিরাজুল ইসলাম লিটন, মতলেবুর রহমান মিতুল, মোঃ জাবির আলী, আব্দুল মান্নান মিস্ত্রি, খান ইসমাইল হোসেন, মোঃ নাসিরউদ্দিন, শফিকুল ইসলাম শাহিন, মোঃ মাসুম বিল্লাহ, শফিকুল ইসলাম বাচ্চু, শেখ শামীম আহমেদ, সগীর আহমেদ, আব্দুল জব্বার, শহিদুল ইসলাম শহীদ, দেলোয়ার হোসেন, ইসমাইল হোসেন, বায়েজিদ হোসেন, বাদল মৃধা প্রমুখ।
সভাপতির বক্তব্যে শফিকুল আলম মনা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের সময় ঘনিয়ে এসেছে। জনসমর্থনহীন এই নিশিরাতের সরকার এখন দেশে বিদেশে মিত্রহীন হয়ে পড়েছে। ক্ষমতায় টিকে থাকতে তারা পুলিশ এবং দলীয় ক্যাডার লেলিয়ে দিয়েছে।
বিএনপির কেন্দ্র ঘোষিত আজকের গণ মিছিল কর্মসূচি বানচাল করতে পুলিশ গতকাল থেকে সারা নগরী জুড়ে নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ করেন মনা। আজ সকাল থেকে বিএনপির পূর্ব ঘোষিত কর্মসূচি স্থল রেল স্টেশন এবং কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয় এক প্রকার অবরুদ্ধ করে রেখেছিল পুলিশ। সেখানে জলকামান ও রায়ট কার মোতায়েন রেখে যুদ্ধাবস্থা সৃস্টি করা হয়।
শফিকুল আলম মনা বলেন, আপনারা কাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন? জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে এই অবৈধ ফ্যাসিস্ট শাসককে টিকিয়ে রাখা যাবে না।
তিনি সকল বাঁধা ও প্রতিবন্ধকতা মোকাবেলা করে যারা কর্মসূচীতে অংশ নিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ