জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:২৩, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ৪, ২০২৫ ২:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ৪, ২০২৫ ২:০৩ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক

মহান স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের মুক্তিযুদ্ধা, আধুনিক বাংলাদেশের রূপকার, বাংলাদেশী জাতীয়তাবাদের জনক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে খতমে কোরআন পরবর্তী মিলাদ ও দোয়া মাহফিল এবং সংক্ষিপ্ত আলোচনা সভা অনুস্টিত হয়।

যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ এর পরিচালনায় ৩০মে পূর্ব লন্ডনে দি অট্রিয়াম হলে বাদ আছর অনুস্টিত হয় । মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত বক্তব্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীর উত্তম এর আত্মার মাগফিরাত কামনা করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, গনতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিস্টার আন্দোলনসহ ২০২৪ শে গনআন্দোলনে আত্মত্যাগকারী সকল শহীদ ও পঙ্গুত্ব বরণকারীদের জন্যও দোয়া কামনা করেন।

তিনি বলেন, “আজকে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে একত্রিত হয়েছি । আমরা আল্লাহর দরবারে তাঁর আত্মার মাগফিরাতে জন্য মহান আল্লাহপাকের দরবারে দোয়া চাইবো। তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু পরবর্তীতে বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্রের কারণে বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিনিয়ত প্রতিরোধ করা হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে, মানুষের অধিকার, রাজনৈতিক অধিকার এবং মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর বাহিরেও বহু রাজনৈতিক দলের নেতাকর্মী এমনকি সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহীদ হয়েছে, আত্মহতি দিয়েছেন। বহু হাজার, লক্ষ্ মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, পঙ্গুত্ববরণ করেছেন। বিশেষ করে বেশি দিন আগের ঘটনা নয়, এক বছরও হয়নি । আমরা যদি জুলাই আগস্ট মাসের সেই আন্দোলনের কথা বলি, আমরা যদি দিনগুলোর কথা মনে করি তাহলে আমারা দেখতে পাব সেই পলাতক স্বৈরাচার ক্ষমতাকে ধরে রাখার জন্য কিভাবে মানুষকে হত্যা করেছে, কিভাবে বহু মানুষের দৃষ্টি কেড়ে নিয়েছি, বহু হাজারো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছ্‌, শারীরিকভাবে পঙ্গুত্ব বরণ করেছেন । আমরা তাদের সকলের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া চাইব। জাতিসংঘের হিসাব মতে তারা ৬৬ জন শিশুকে তারা হত্যা করেছিল।“

তিনি আরো বলেন, “আমি আজকে আপনাদের সকলকে অনুরোধ করবো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য যেমন দোয়া চাইবো, তেমনি বাংলাদেশের গণতন্ত্রেকে প্রতিষ্ঠিত করার জন্য, এই দেশকে স্বাধীন করার জন্য, যেখানে যত মানুষ আত্মাহুতি দিয়েছেন এবং যেখানে যত মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রত্যেকের জন্য আমরা আল্লাহর দরবারে দোয়া চাইবো। এখানে আমরা বহু মানুষ উপস্থিত আছি যারা বিভিন্ন ভাবে আমাদের আপনজনকে হারিয়েছি এবং যারা এই মুহূর্তে আমাদের সাথে নেই, এই দুনিয়াতে নেই আমরা সেই মানুষগুলোর জন্যও মহান আল্লাহর দরবারে দোয়া চাইব।“

সম্মানিত অতিথিবৃন্দ ও উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশে তারেক রহমান আরও বলেন, “আজকের এই দিনে আমরা আরেকটা বিষয় আল্লাহর দরবারে দোয়া চাইবো, যে মানুষগুলো দেশের গণতন্ত্র ও মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য তাদের জীবনকে আত্মাহুতি দিয়েছে, আমরা যেন তাদের সেই আকাঙ্ক্ষাকে পূরণ করতে পারি। আমরা যারা বেঁচে আছি আমরা আগামী দিনে যাতে বাংলাদেশের মানুষের প্রত্যাশিত যে বাংলাদেশ, সেই বাংলাদেশ যেন আমরা গড়ে তুলতে পারি । আল্লাহপাকের দরবারে হাত তুলে আমরা দোয়া চাইবো সেই মানুষদের জন্য যারা আমাদের ছেড়ে চলে গিয়েছেন। তাদের প্রত্যাশা অনুযায়ী যাতে বাংলাদেশকে গড়ে তুলতে পারি, সেই রহমত আল্লাহপাক যেন আমাদেরকে দান করেন।“

দোয়া মাহফিলে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “শহীদ জিয়াউর রহমানের সন্তান হিসাবে এই দোয়া মাহফিলে উপস্থিত হয়ে আমি আপনাদের সকলকে তাঁর আত্মার মাগফিরাতের জন্য দোয়া করায় ধন্যবাদ জানাতে চাই। একই সাথে যাদের দোয়া প্রাপ্য তাদের প্রত্যেকের জন্য দোয়া করার জন্য আপনারা এখানে একত্রিত হয়েছেন, কষ্ট করে এসেছেন এজন্য আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।“

মিলাদ ও দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ও শহীদ আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত এবং বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের নির্বাচিত সাবেক সফল প্রধানমন্ত্রী মাদার অব ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা সহ বিশ্বের মুসলিম উম্মার শান্তির জন্য মহান আল্লাহ্ রাব্বুল আলামীনের দরবারে দোয়া কামনা করা হয় । মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আব্দুল মুনতাকিম।

মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপি ও কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এস এম সাইফ আলী, কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, যুক্তরাজ্য বিএনপির প্রধান উপদেষ্টা ও সাবেক সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুছ, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক বিশিষ্ট সাংবাদিক তাইছির মাহমুদ, টাওয়ার হেমলেটস কাউন্সিলের কাউন্সিলার সাবেক ডেপুটি মেয়র অহিদ আহমেদ, যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি মুজিবুর রহমান মুজিব, আলহাজ্ব তৈমুছ আলী, উপদেষ্টা আব্দুল হামিদ চৌধুরী, সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি আশিকুর রহমান আশিক, যুক্তরাজ্য বিএনপির প্রথম সদস্য শরিফুজ্জামান চৌধুরী তপন, সহসভাপতি গোলাম রাব্বানি সোহেল, তাজুল ইসলাম, ব্যারিস্টার কামরুজ্জামান, কাজী ইকবাল হোসেন দেলোয়ার, আতিকুর রহমান পাপ্পু, আবেদ রাজা, এম এ মুকিত, সাবেক সহ সভাপতি আক্তার হোসেন, সাবেক সহ সভাপতি প্রফেসর ফরিদ উদ্দিন, সাবেক সহসভাপতি মোঃ শহিদুল্লাহ খান, সাবেক সহ সভাপতি আব্দুল হাই, উপদেষ্টা আলহাজ্ব সাদিক মিয়া, যুগ্ম সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমেদ খান, খসরুজ্জামান খসরু, মিসবাহুজ্জামান সোহেল, ডক্টর মুজিবুর রহমান (দপ্তরের দায়িত্বে), সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম মামুন, কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নসরুল্লাহ খান জুনায়েদ, সিনিয়র সদস্য এমদাদ হোসেন টিপু, দেওয়ান মোঃ মোকাদ্দিম চৌধুরী নিয়াজ, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক নাসিম আহমেদ চৌধুরী, সাবেক যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন, সাবেক সহ সাধারণ সম্পাদক শামসুর রহমান মাহতাব, সিনিয়র সদস্য ফখরুল ইসলাম বাদল, এম এ সালাম, সহ সাধারণ সম্পাদক ফেরদৌস আলম, আব্দুল বাসিত বাদশা, বাবুল আহমেদ চৌধুরী, অ্যাডভোকেট খলিলুর রহমান, শাহিন আহমেদ, সেলিম আহমেদ (সহ দপ্তরের দায়িত্বে), সাংগঠনিক সম্পাদক শামিম আহমেদ, প্রচার সম্পাদক ডালিয়া লাকুরিয়া, কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সম্পাদক পদ মর্যাদা) ও যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি রহিম উদ্দিন, যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক বাবর চৌধুরী, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, আইনজীবী ফোরামের সভাপতি ব্যারিস্টার আবুল মনসুর শাহজাহান, সাধারণ সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আফিন্দি লিটন, মহিলা দলের আহ্বায়ক ফেরদৌস রহমান, সদস্য সচিব অঞ্জনা আলম, জাসাস ইউরোপের সমন্বয়ক ইকবাল হোসেন, জাসাসের সাবেক সাধারণ সম্পাদক তাজবীর চৌধুরী শিমুল, কেন্ট বিএনপির সাবেক সভাপতি আব্দুল হান্নান, লন্ডন নর্থ ওয়েস্ট বিএনপির সাবেক সভাপতি হাজী এম এ সেলিম, কেন্ট বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রুহুল ইসলাম রুলু, লুটন বিএনপির সাবেক সিনিয়াওর যুগ্ম সম্পাদক শাহনাজ আহমেদ, বার্নলি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফয়জুন নুর, লন্ডন মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার লিয়াকত আলী, ছাত্র বিষয়ক সম্পাদক ইমতিয়াজ এনাম তানিম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুস শহিদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাদিক হাওলাদার, গবেষণা বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক সাহেদ উদ্দিন চৌধুরী, প্রশিক্ষন বিষয়ক সম্পাদক জাহিদ গাজী, সহ যুব বিষয়ক সম্পাদক আব্দুল মোক্তাদির, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক তৌকির শাহ, সহ সাহিত্য বিষয়ক সম্পাদক কদর উদ্দিন, সহ প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আরিফ আহমেদ, সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সোহেল আহমেদ, সহ স্বনির্ভর বিষয়ক সম্পাদক লুবেক চৌধুরী, কার্যনির্বাহী সদস্য মোস্তাক আহমেদ, মির্জা নিক্সন, আব্দুল হামিদ খান হেভেন, শরিফ উদ্দিন ভূঁইয়া বাবু, আমিনুর রহমান আকরাম, শরিফুল ইসলাম, সালেহ আহমেদ, সুজাত আহমেদ, নজরুল ইসলাম শিসু মিয়া, তপু শেখ, নুরে আলম সোহেল, নাজমুল হোসেন চৌধুরী্‌, সাবেক ছাত্র নেতা সাইফুল ইসলাম মিরাজ, লন্ডন মহানগর বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল কুদ্দুস, আব্দুর রব, নিউহাম বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক খন্দকার আব্দুল করিম নিপু, যুবদলের সিনিয়র সহসভাপতি দেওয়ান আব্দুল বাছিত, সিনিয়র যুগ্ম সম্পাদক সৈয়দ লায়েক মোস্তাফা, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম মামুন, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, আকমল হোসেন, শেখ সাদেক আহমেদ, আলিফ মিয়া প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ