জিয়াউর রহমান বাংলাদেশের পোশাক শিল্পের সূচনা করেছে : অধ্যাপক মামুন মাহমুদ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১২, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জিয়াউর রহমান বাংলাদেশের পোশাক শিল্পের সূচনা করেছে : অধ্যাপক মামুন মাহমুদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ৩, ২০২৫ ৪:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ৩, ২০২৫ ৪:২২ অপরাহ্ণ

 

উপজেলা প্রতিনিধি
সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

জিয়াউর রহমান বাংলাদেশের পোশাক শিল্পের সূচনা করেছে : অধ্যাপক মামুন মাহমুদ
বাংলাদেশের প্রধান চালিকাশক্তি রেমিট্যান্স এবং পোশাক শিল্পের সূচনা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই করেছিলেন বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। তিনি বলেন, জিয়াউর রহমানের সাহসী ভূমিকা এবং তার বলিষ্ঠ নেতৃত্বের কারণেই বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে।

রোববার (২ জুন) নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মামুন মাহমুদ এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সারা বিশ্বের মধ্যে সৎ রাষ্ট্রনায়ক হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম আজ সমাদৃত। তার আদর্শকে লালন করি বলেই আমরা আজ সম্মানিত।

অধ্যাপক মামুন মাহমুদ জিয়াউর রহমানের আন্তর্জাতিক ভূমিকার কথা উল্লেখ করে বলেন, তার আহ্বানেই দক্ষিণ এশিয়ায় গঠিত হয়েছিল সার্ক। মুসলিম উম্মাহর দুটি দেশ ইরান এবং ইরাকের যুদ্ধও তার মধ্যস্থতায় বন্ধ হয়েছিল, যা মুসলিম উম্মাহকে শক্তিশালী করেছিল।

নির্বাচন প্রসঙ্গে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডিসেম্বর মাসের মধ্যেই নির্বাচন দেওয়ার কথা বলেছেন। সেই নির্দেশনা মোতাবেক প্রত্যেক নেতাকর্মীকে প্রস্তুত থাকতে হবে এবং বিএনপিকে নিয়ে যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব। উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোতালিব কমিশনারসহ সহযোগী ও অঙ্গসংগঠনের নেতারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ