ঢাকা মহানগরী দক্ষিণের বিভিন্ন স্পটে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জানুয়ারি ৪, ২০২৪ ৮:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জানুয়ারি ৪, ২০২৪ ৮:৫৬ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের গণআন্দোলনের অংশ হিসেবে প্রহসনের নির্বাচন বর্জন ও ভোট প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে রাজধানীর বিভিন্ন স্পটে গণসংযোগ ও লিফলেট বিতরণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) কদমতলীতে লিফলেট বিতরণকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শূরা সদস্য আব্দুর রহিম বলেন, সরকার আবারো যেনতেনভাবে ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচন বাস্তবায়ন করতে চায়। কাকে কোন আসন থেকে বিজয়ী করা হবে সরকার সেই তালিকাও নির্বাচনের পুর্বেই চুড়ান্ত করে রেখেছে। তারা জনমতকে পদদলিত করে যা ইচ্ছা, তাই করতে চায়। জনগণ সরকারের এই স্বপ্ন কখনই বাস্তবায়ন করতে দিবে না। জনগণ তাদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ।
তিনি বলেন, এই প্রহসনের নির্বাচন বর্জন করুন, ভোট দান থেকে বিরত থাকুন, নিজ নিজ অবস্থান থেকে প্রতিরোধ গড়ে তুলুন। গণবিরোধী এই সরকারের নির্বাচনে কোনো ধরনের সহযোগিতা করবেন না। তিনি ফ্যাসিষ্ট সরকারের সকল ধরনের রক্ত চক্ষু উপক্ষো করে অধিকার আদায়ের আন্দোলন অব্যাহত রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি আরো বলেন, এই ফ্যাসিস্ট সরকার পুরো নির্বাচনী প্রক্রিয়াকে ধ্বংস করে দিয়ে বাকশাল কায়েম করেছে। সকল দলের অংশগ্রহনে অর্থবহ নির্বাচনের পরিবর্তে ডামি নির্বাচনের ব্যবস্থা করেছে। সরকার বিচার ব্যবস্থাকে কলুষিত করেছে। রাজনৈতিক নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে ফরমায়েশী রায়ের মাধ্যমে মাঠ ফাঁকা করতে চাচ্ছে। তারা রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে। ফলে দেশের জনগণ আর আওয়ামী সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। এই স্বৈরাচারী, জালিম সরকারের পতন নিশ্চিত করে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার মাধ্যমে সকলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও অর্থবহ নির্বাচনের কোনো বিকল্প নেই।
কদমতলীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ
অবৈধ ও ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, গণতন্ত্র পুনরুদ্ধার, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, প্রহসনের নির্বাচন বর্জন ও ভোট দান হতে বিরত থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কদমতলী থানার উদ্যোগে রাজধানীর বিভিন্ন গুরুত্বপুর্ণ স্পটে গণসংযোগ এবং লিফলেট বিতরণ করা হয়। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য আব্দুর রহিমের নেতৃত্বে গণসংযোগ এবং লিফলেট বিতরণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য ও ওয়ার্ড সভাপতিবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
খিলগাঁও এ গণসংযোগ ও লিফলেট বিতরণ
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের খিলগাঁও থানার বিভিন্ন স্পটে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য আব্দুল্লাহ আল আমিন ও সাজেদুর রহমান শিবলীর নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য আবিদুর রহমান, মোহাম্মদ সারোয়ার, বাহার হোসাইন, জামায়াত নেতা সাইফুল ইসলাম, খলিলুর রহমান, আমিনুর রহমান, মোশাররফ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ডেমরায় গণসংযোগ ও লিফলেট বিতরণ
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ডেমরা থানার উদ্যোগে বিভিন্ন স্পটে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য মাওলানা দেলোয়ার হোসাইনের নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন রাকিবুল ইসলাম, আব্দুর রহিম, সাজেদুল ইসলাম ও হেমায়েত উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
যাত্রাবাড়ীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ
অবৈধ ও ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, গণতন্ত্র পুনরুদ্ধার, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, তারিখের প্রহসনের নির্বাচন বর্জন ও ভোট দান হতে বিরত থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী যাত্রাবাড়ী থানার উদ্যোগে বিভিন্ন গুরুত্বপুর্ণ স্পটে গণসংযোগ এবং লিফলেট বিতরণ করা হয়। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য রাসেল মাহমুদের নেতৃত্বে গণসংযোগ এবং লিফলেট বিতরণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্যবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কোনাপাড়ায় গণসংযোগ ও লিফলেট বিতরণ
অবৈধ ও ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, গণতন্ত্র পুনরুদ্ধার, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, প্রহসনের নির্বাচন বর্জন ও ভোট দান হতে বিরত থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কোনাপাড়ার বিভিন্ন স্পটে গণসংযোগ এবং লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য আবু জয়নবের নেতৃত্বে এ গণসংযোগ এবং লিফলেট বিতরণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য হারুনুর রশিদ, মীর আল আমিন, মনিরুজ্জামান, তারিকুল ইসলাম, নাসির উদ্দিন, আব্দুর রশিদ, ফরহাদ হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।
শ্যামপুরের লিফলেট বিতরণ
প্রহসনের নির্বাচন বর্জন ও ভোট দান হতে বিরত থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী শ্যামপুর থানার উদ্যোগে রাজধানীর বিভিন্ন স্পটে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য আব্দুর রব ফারুকীর নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্যসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শাহজাহানপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের শাহজাহানপুর থানার উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে গুরুত্বপূর্ণ স্পটসমূহে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। থানা সেক্রেটারি ইব্রাহীম খলীল মহসীনের নেতৃত্বে এ গণসংযোগ এবং লিফলেট বিতরণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য ডা. মো: বজলুল হাসানসহ থানা ও ওয়ার্ডের অন্যান্য নেতৃবৃন্দ।
সবুজবগে গণসংযোগ ও লিফলেট বিতরণ
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সবুজবাগ থানার বিভিন্ন স্পটে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য মাওলানা এম আর জামানের নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্যসহ ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মতিঝিলে গণসংযোগ ও লিফলেট বিতরণ
অবৈধ ও ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, গণতন্ত্র পুনরুদ্ধার, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, প্রহসনের নির্বাচন বর্জন ও ভোট দান হতে বিরত থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মতিঝিল থানার উদ্যোগে বিভিন্ন স্পটে গণসংযোগ এবং লিফলেট বিতরণ করা হয়। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য শামসুল বারী, মুতাসিম বিল্লাহ ও নুর উদ্দিনের নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন থানার কর্মপরিষদ সদস্যসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
একই দাবিতে আজ রাজধানীর পল্টন, বংশাল, রমনা, কোতোয়ালি, কামরাঙ্গীরচর, হাজারীবাগ, ধানমন্ডি, সুত্রাপুর, চকবাজার, লালবাগ, গেন্ডারিয়া থানায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। বিজ্ঞপ্তি
জনতার আওয়াজ/আ আ