তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব পদে ফের রদবদল - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪২, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব পদে ফের রদবদল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ১, ২০২২ ১১:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ১, ২০২২ ১১:৪৮ অপরাহ্ণ

 

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব পদে ফের পরিবর্তন এনেছে সরকার। শিল্প সচিব হিসেবে বদলির আদেশ হওয়া মো. হুমায়ুন কবীরকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিয়োগ দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার (০১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়।

অপরদিকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের (পিপিপি) প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইবরাহিমকে স্থানীয় সরকার বিভাগের সচিব করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেনকে গত ১৬ অক্টোবর বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার।

এরপর গত ২৭ অক্টোবর শিল্প সচিব জাকিয়া সুলতানাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছিল। কিন্তু আজ সেই প্রজ্ঞাপন বাতিল করে হুমায়ুন কবীরকে তথ্য সচিব হিসেবে নিয়োগ দেওয়া হলো।

অন্যদিকে গত ৩১ অক্টোবর কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. কামাল হোসেনকে জ্যেষ্ঠ সচিব করে স্থানীয় সরকার বিভাগে বদলি করা হয়েছিল। মঙ্গলবার সেই প্রজ্ঞাপন বাতিল করে কামাল হোসেনকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের (পিপিপি) প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইবরাহিমকে স্থানীয় সরকার বিভাগের সচিব নিয়োগ দেওয়া হয়েছে। আর কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব পদে বদলির আদেশাধীন বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মুশফিকুর রহমানকে পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ