তানিয়া বৃষ্টির মৃত্যুর খবরে যা জানা গেল - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:১৯, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তানিয়া বৃষ্টির মৃত্যুর খবরে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ১০, ২০২৬ ২:১৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ১০, ২০২৬ ২:১৪ পূর্বাহ্ণ

 

বিনোদন ডেস্ক
ছবিঃ সংগৃহীত
হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। ৯ জুন, মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন পোস্ট ও অনলাইন মাধ্যমে এই অভিনেত্রীর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। তবে এই খবরটি সঠিক নয়। এ বিষয়ে নির্মাতা সকাল আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘সত্যি না; তিনি ঠিক আছেন।’
জানা গেছে, ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টির কয়েক দফা সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাসায় থেকেই চিকিৎসা ও বিশ্রামে রয়েছেন। তবে তানিয়া বৃষ্টির সঙ্গে সরাসরি যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
তানিয়া বৃষ্টি নিয়মিত একক নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করেছেন। সাম্প্রতিক সময়ে তার অভিনীত বেশ কয়েকটি নাটক মুক্তি পেয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ