দলীয় লোকদের আইনজীবী সমিতির নির্বাচন কমিশনার নিয়োগ দিয়েছে
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জানুয়ারি ২৬, ২০২৩ ৬:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জানুয়ারি ২৬, ২০২৩ ৬:৩০ অপরাহ্ণ

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, গত ইজিএমে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির কোন সদস্যকে বর্তমান কমিটির সদস্যরা কোন বক্তব্য রাখতে দেয়নি। বার্ষিক রিপোর্ট ও হিসাব নিয়ে তাদের কোন কথা বলতে দেয়নি। পাঁচ মিনিটের মধ্যে সন্ত্রাসী কায়দায় তারা ইজিএম সমাপ্ত করে দলীয় লোকদের আইনজীবী সমিতির নির্বাচন কমিশনার নিয়োগ দিয়েছে। নির্বাচন কমিশনের প্রধান একটি থানা আওয়ামী লীগের সভাপতি।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে আদালতপাড়ায় আইনজীবী সমিতির নির্বাচনী প্রচার প্রচারণা চলানোর সময় একথা বলেন তিনি।
তিনি বলেন, গত বছগুলোতে তারা আইনজীবী পরিষদের নির্বাচনকে কলুষিত করেছে। আইনজীবীদের ভোট আইনজীবীর দিতে পারেনি।
জনতার আওয়াজ/আ আ