দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য আপডেট - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৬, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য আপডেট

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ৯, ২০২৪ ২:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ৯, ২০২৪ ২:১৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যগত নানা পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। তাঁর চিকিৎসায় আজ মঙ্গলবার বিকেলে মেডিকেল বোর্ড বসার কথা রয়েছে। এ তথ্য জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।
গতকাল সোমবার অসুস্থ হয়ে পড়লে ভোর ৪টা ২০ মিনিটে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এখন তিনি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রের (সিসিইউ) সুবিধাসংবলিত কেবিনে চিকিৎসাধীন।
জাহিদ হোসেন বলেন, পরীক্ষা-নিরীক্ষার ফলাফল ও মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ভিত্তিতে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেবেন চিকিৎসকেরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ