নাজিরপুরের তথ্য প্রযুক্তি মামলায় কাউখালীর বিএনপি নেতা কারাগারে - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৬, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নাজিরপুরের তথ্য প্রযুক্তি মামলায় কাউখালীর বিএনপি নেতা কারাগারে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ২২, ২০২৩ ৪:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ২২, ২০২৩ ৪:৪৩ অপরাহ্ণ

 

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের নাজিরপুরে দায়ের হওয়া তথ্য প্রযুক্তি আইনের মামলায় জেলার কাউখালী উপজেলা বিএনপির সদস্য সচীব এইচ এম দ্বীন মোহাম্মদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন ওই নেতার কারাগারে পাঠানোর তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল রবিবার (২২ জানুয়ারী) দুপুরে ওই নেতা তথ্য প্রযুক্তি আইনে দায়ের হওয়া একটি মামলায় আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তার জামিন না মঞ্জুর করে জেলা কারাগারে প্রেরন করেন। এর আগে গত ২৫ সেপ্টেম্বর ২০২২ নাজিরপুর উপজেলার বিএনপির সদস্য সচির আবু হাসান কে ১নং আসামী করে ৯ জনের বিরুদ্ধে জেলার নাজিরপুরে তথ্য প্রযুক্তি আইনে ওই মামলাটি দায়ের হয়। ওই মামলায় তিনি ৫নং আসামী এজহারভুক্ত আসামী। উক্ত মামলায় তিনি উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন। তিনি জেলা বিএপির আহ্বায়ক কমিটির সদস্য।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ