নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে: রফিকুল ইসলাম খান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, আগস্ট ৩১, ২০২৫ ৩:১২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, আগস্ট ৩১, ২০২৫ ৩:১২ পূর্বাহ্ণ

বগুড়া প্রতিনিধি
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, জামায়াত নির্বাচনমুখী রাজনৈতিক দল, আগামীকাল নির্বাচন হলেও তারা প্রস্তুত রয়েছে। তবে তার আগে গণহত্যার বিচার, মৌলিক সংস্কার ও প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করতে হবে। সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। এটা না করে যেনেতেনভাবে একটা নির্বাচন জনগণ চায় না।
শনিবার বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে দলের বগুড়া জেলা শাখার ষান্মাসিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, বগুড়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক মাওলানা আব্দুর রহিম ও অধ্যাপক নজরুল ইসলাম।
বক্তব্য দেন বগুড়া শহর আমির মাওলানা আবিদুর রহমান সোহেল, মাওলানা শাহাদাতুজ্জামান, দবিবুর রহমান, নুর মোহাম্মদ আবু তাহের, জেলা নায়েবে আমির আব্দুল বাছেদ, আব্দুল হাকিম সরকার, শিবিরের পশ্চিম জেলা সভাপতি সাইয়েদ কুতুব ও পূর্ব জেলা সভাপতি জুবায়ের আহমেদ। সঞ্চালনায় ছিলেন জেলা নায়েবে আমির মাওলানা আব্দুল বাছেত ও সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান।
জনতার আওয়াজ/আ আ