নিহত শামীম মোল্লা ও রশীদের পরিবারের পাশে বিএনপি - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪২, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নিহত শামীম মোল্লা ও রশীদের পরিবারের পাশে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ৫, ২০২৪ ৭:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ৫, ২০২৪ ৭:৪৬ অপরাহ্ণ

 

সিনিয়র করেসপন্ডেন্ট
সরকার বিরোধী এক দফার আন্দোলনে নিহত বিএনপি নেতা শামীম মোল্লা আব্দুর রশীদের পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি।

পুলিশ ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় নিহত মুগদা থানা যুবদল নেতা শামীম মোল্লা এবং আদাবর থানা যুবদল নেতা আবদুর রশিদ এর পরিবারকে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে সমবেদনা ও সহায়তা প্রদান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, যুবদলের সহ সভাপতি রুহুল আমিন আকিল, জাকির সিদ্দিকী প্রমুখ।

মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পরিবারের হাতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদানসহ রশীদের সন্তানদের লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক।

গত বছরের ২৯ অক্টোবর রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ছাদ থেকে ফেলে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি দলটির। তিনি আদাবর থানার সাবেক যুবদল নেতা এবং বর্তমান আদাবর থানা ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ছিলেন। ওইদিন হরতালের সমর্থনে মিছিল শেষে ফেরার সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা পিটিয়ে এবং একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে ফেলে তাকে হত্যা করেছে বলে জানান আমিনুল হক।

তিনি জানান, আব্দুর রশীদের দুই শিশু সন্তান। এদের মধ্যে একজন তৃতীয় শ্রেণির ছাত্রী। আরেকজন দুই বছরের শিশু। তাদের পুরো লেখাপড়ার পাশাপাশি অন্যান্য খরচও দল থেকে বহন করা হবে।

আমিনুল হক জানান, আন্দোলনের মধ্যে সারাদেশে একটি ভীতিকর পরিস্থিতি তৈরি করতেই আব্দুর রশীদকে পরিকল্পিতভাবে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে। এর যাতে কোন প্রমাণ না থাকে সেজন্য আশেপাশে সকল সিসিটিভি ফুটেজও সরিয়ে নেয়া হয়েছে। তবে কোন না কোনো প্রমাণ ঠিকই থাকবে। এই হত্যার বিচার একদিন হবেই।

আর্থিক সহায়তা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া, মহানগর উত্তর বিএনপির নেতা আনোয়ারুজ্জামান আনোয়ার, ফেরদৌসী রহমান মিস্টি, মোস্তাফিজুর রহমান সেগুন, আতাউর রহমান চেয়ারম্যানসহ স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ