নুরের নেতৃত্বে গণঅধিকার পরিষদের মিছিল - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:২৫, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নুরের নেতৃত্বে গণঅধিকার পরিষদের মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ৩১, ২০২৩ ১:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ৩১, ২০২৩ ১:৫৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে তিন দিনের অবরোধের প্রথম দিনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদ। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় গণঅধিকার সভাপতি নুরুল হক নুরের নেতৃত্বে বাংলামোটর মোড়ে থেকে মিছিল বের হয়ে মগবাজারের কাছে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নুরুল হক নুর বলেন, তিন দিনের যে অবরোধ কর্মসূচি শুরু হয়েছে আমরা তা পালন করছি। এই অবরোধ সফল করার জন্য আমরা রাজপথে থাকব, প্রয়োজন হলে জীবন দেব। বিরোধীদলের শান্তিপূর্ণ কর্মসূচিতে সহিংসতা চালানোর জন্য সরকার বাসে, গাড়িতে অগ্নিসংযোগ করছে, বোমাবাজি করছে। জনগণকে সতর্ক থেকে এই কর্মসূচি পালনের আহ্বান জানাচ্ছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ