নোয়াখালীতে দেশীয় মাছের পোনা অবমুক্তকরণ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪৩, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নোয়াখালীতে দেশীয় মাছের পোনা অবমুক্তকরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ১৩, ২০২৩ ২:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ১৩, ২০২৩ ২:২০ অপরাহ্ণ

 

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী খালে ব্যক্তি উদ্যোগে দশ লাখ দেশীয় মাছের পোনা অবমুক্ত করছেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি আলহাজ ওসমান গনি।

মঙ্গলবার (১৩ জুন) সকালে নোয়াখালী খালের বেগমগঞ্জ উপজেলার একলাশপুর-শরীফপুর অংশে এসব মাছ অবমুক্তকরণ করা হয়। অবমুক্ত করা মাছের পোনার রয়েছে, রুই, কাতল, মৃগেল মাছের বড়, মাঝারী ও ছোট সাইজের প্রায় দশ লাখ মাছের পোনা।

এ সময় আলহাজ ওসমান গনি মাছের নিরাপদ প্রজনন ও নিধন বন্ধে নোয়াখালী খালকে মাছের অভয়াশ্রম ঘোষণার দাবি করেন। নোয়াখালীবাসীর আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে যা কার্যকর ভূমিকা পালন করবে।

পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন) মো.ইয়াসির আরাফাত, বেগমগঞ্জ উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা আলমগীর হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্যাহ সবুজ প্রমূখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ