পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরে না যাওয়ার কারণ জানালেন তথ্যমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৩, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরে না যাওয়ার কারণ জানালেন তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ৭, ২০২২ ২:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ৭, ২০২২ ২:০১ অপরাহ্ণ

 

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী কিছুটা অসুস্থ, সে কারণে তিনি ভারত সফরে যাননি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নে জবাবে তথ্যমন্ত্রী বলেন, ভারতের প্রধানমন্ত্রী যখন বিদেশ যান, তখন সবসময় তাদের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু তার সফর সঙ্গী হন না। এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেটা বলা হয়েছে সেটা হলো, পররাষ্ট্রমন্ত্রী কিছুটা অসুস্থ, সে কারণে তিনি যাননি। এটিই আমাকে ধরে নিতে হবে।

তিনি বলেন, অনেকেই প্রশ্ন করতে পারেন, তাহলে গতকাল উনি (পররাষ্টমন্ত্রী) অফিস করলেন কীভাবে -কিছুটা অসুস্থ থাকলে অফিস করা যায়। কিন্তু এরকম হাই লেভেল ভিজিট করা কঠিন বা সম্ভব নয়। আমিও তো কিছুটা অসুস্থ থাকলেও অফিস করি। কিন্তু অসুস্থ অবস্থায় আমার পক্ষে কি বিদেশ সফল করা সম্ভব? সম্ভব না। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী অসুস্থ থাকার কারণে সফর নির্ধারিত থাকার পরও তিনি যাননি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বক্তব্যে দৃষ্টিপাত করে তিনি বলেন, গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটি বলেছেন সেটা বিএনপি ও বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য প্রয়োজ্য। বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন ভারত সফরে গিয়েছিলেন। সফর থেকে ফেরার পর তাকে যখন জিজ্ঞাসা করা হলো গঙ্গার পানি ন্যায্য হিস্যা নিয়ে কী কথা হয়েছে। তখন বেগম খালেদা জিয়া বলেছিলেন, ‘আল্লাহ আমি ওটা ভুলেই গিয়েছিলাম।’

যাদের নেত্রী ভারত সফরে গিয়ে গঙ্গার পানি ন্যায্য হিস্যার কথা বলতে ভুলে যান, তারা আবার এসব কথা বলেন। তারাই সবসময় ভারতকে সব দিয়েছেন, কিছু আনেনি। আমাদের সরকার প্রধান বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত চমৎকার ও রক্তের অক্ষরে লেখা। এই সরকারের আমলেই আমাদের দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হয়েছে। কিন্তু আমাদের সম্পর্ক ন্যায্যতার ভিত্তিতে বলে জানান তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ