প্রকাশ হলো সরকারি চাকরি অধ্যাদেশের গেজেট - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:২৩, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রকাশ হলো সরকারি চাকরি অধ্যাদেশের গেজেট

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ২৪, ২০২৫ ২:২৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ২৪, ২০২৫ ২:২৯ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত
সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এর গেজেট প্রকাশ করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।
প্রকাশ হলো সরকারি চাকরি অধ্যাদেশের গেজেট

বুধবার (২৩ জুলাই) রাতে মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অবিলম্বে এই আদেশ কার্যকর হবে।

গত ৩ জুলাই সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এর অনুমোদন হয় উপদেষ্টা পরিষদে।

আরও পড়ুন: ১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী পাবেন উচ্চতর গ্রেড: আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে ‘সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।

আরও পড়ুন: সরকারি খরচে বিদেশ সফরে কড়াকড়ি, বন্ধ থাকবে গাড়ি কেনা-ভবন নির্মাণ

এর আগে ২২ মে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদন দেয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং (আইনি মতামত) নেয়া সাপেক্ষে খসড়াটি অনুমোদন দেয়া হয়েছিল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ