প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:২৩, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৪ ৯:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৪ ৯:২৭ অপরাহ্ণ

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে বক্তব্য দেয়ার অভিযোগে ছাতিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপি নেতা মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে তার বিরুদ্ধে আওয়ামী লীগ নেতা শ্রীধাম দাশগুপ্ত মাধবপুর থানায় মামলা করলে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে মাধবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভায় ইউপি চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য কাসেদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে বক্তব্য দেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ