প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর ভুটান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, এপ্রিল ১৩, ২০২৬ ৩:২৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, এপ্রিল ১৩, ২০২৬ ৩:২৪ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
ভারত, পাকিস্তান ও চীন-প্রতিবেশি হিসেবে প্রভাবশালী এই তিন দেশেই সফরের আমন্ত্রণ রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। কিন্তু তিনি প্রথম বিদেশ সফর করতে পারেন দক্ষিণ এশিয়ার ছোট্ট দেশ ভুটানে।
প্রধানমন্ত্রী কার্যালয় সংশ্লিষ্ট সূত্রে এমন তথ্য জানা গেছে।
ভুটান ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের সদস্যভুক্ত আটটি দেশের একটি। প্রধানমন্ত্রীর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এই আঞ্চলিক জোটের অন্যতম স্বপ্নদ্রষ্টা হিসেবে বিবেচনা করা হয়।
জানা গেছে, ভুটান সফরের মধ্য দিয়ে শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারই নয়, বরং সার্ককে পুনরুজ্জীবিত ও কার্যকর করার একটি প্রতীকী বার্তাও দিতে চান তারেক রহমান।
সার্কের পাশাপাশি প্রধানমন্ত্রী গুরুত্ব দিতে চান বহুপাক্ষিক আরেকটি আঞ্চলিক জোট বিমসটেক’কে। ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সাতটি দেশকে নিয়ে গঠিত, যার লক্ষ্য প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করা।
বিএনপির শীর্ষ পর্যায়ের এক নেতা জানিয়েছেন, ভুটান সফরের পর পর্যায়ক্রমে সার্কভুক্ত অন্যান্য দেশ, যেমন ভারত, পাকিস্তান এবং নেপাল সফরের পরিকল্পনাও রয়েছে প্রধানমন্ত্রীর। পাশাপাশি চায়নার সঙ্গেও কৌশলগত সম্পর্ক আরও গভীর করার বিষয়টি তার ভাবনা রয়েছে।
জনতার আওয়াজ/আ আ