প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ প্রণয় ভার্মার, যেসব আলোচনা হলো - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:২৩, রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ প্রণয় ভার্মার, যেসব আলোচনা হলো

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ২৪, ২০২৬ ৮:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ২৪, ২০২৬ ৮:২০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ প্রণয় ভার্মার, যেসব আলোচনা হলো
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন হাই কমিশনার প্রণয় ভার্মা।

রোববার (২৪ মে) প্রধানমন্ত্রীর স‌ঙ্গে বিদায়ী সাক্ষাত করেন।

ভারতীয় হাইক‌মিশন জানায়, প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্কে অবদান রাখার জন্য হাই কমিশনারকে ধন্যবাদ জানান এবং তার পরবর্তী দায়িত্বের জন্য শুভকামনা জানান।

হাই কমিশনার উভয় দেশের জনগণের পারস্পরিক কল্যাণ ও যৌথ উন্নয়নের জন্য বাংলাদেশের সঙ্গে বহুমুখী সম্পৃক্ততা আরও সুদৃঢ় করার ক্ষেত্রে ভারতের আগ্রহ পুনর্ব্যক্ত করেন।

তারা দুদেশের উন্নয়ন অগ্রাধিকারসমূহের আলোকে সহযোগিতার বিভিন্ন সম্ভাব্য ক্ষেত্র নিয়েও সংক্ষেপে আলোচনা করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ