প্রহসনের নির্বাচন কালো অধ্যায় রচনা করবে’ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১২, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রহসনের নির্বাচন কালো অধ্যায় রচনা করবে’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জানুয়ারি ৫, ২০২৪ ৩:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জানুয়ারি ৫, ২০২৪ ৩:২৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, ‘সরকার ৭ জানুয়ারী যে পাতানো ও ডামি নির্বাচন বাস্তবায়ন করতে যাচ্ছে তা ইতিহাসের পাতায় একটা কালো অধ্যায় রচনা করতে যাচ্ছে। দেশের জনগণ এই নির্বাচন ইতোমধ্যেই প্রত্যাখান করেছে।’

শুক্রবার সকালে রাজধানীর পল্টনে বিক্ষোভ মিছিলোত্তর সমাবেশে তিনি এ কথা বলেন।

অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, ‘জনগণের মধ্যে এই নির্বাচন নিয়ে কোনো আগ্রহ নেই। আপনারা দেখছেন যে প্রশাসনের সহযোগিতায় দলীয় সন্ত্রাসীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে। কারো কারো ভোটার আইডি কার্ড জোরপূর্বক নিয়ে যাচ্ছে এবং বলছে ভোটের পরে এই কার্ড ফেরত পাবেন। আমরা জনগণকে বলব কোনো ভয়ভীতির কাছে মাথা নত করবেন না। ভোট কেন্দ্রে যাবেন না। পাড়ায় মহল্লায় শক্ত প্রতিরোধ গড়ে তুলুন। বিজয় জনগণের হবে, ইনশাআল্লাহ।’

তিনি বলেন, ‘৭ জানুয়ারি প্রহসনের নির্বাচনে কাকে কোন আসন থেকে বিজয়ী করা হবে সরকার সেই তালিকাও নির্বাচনের আগেই চূড়ান্ত করে রেখেছে। তারা জনমতকে পদদলিত করে যা ইচ্ছা, তাই করতে চায়। জনগণ সরকারের এই স্বপ্ন কখনই বাস্তবায়ন করতে দেবে না। জনগণ তাদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ। গণবিরোধী এই সরকারের নির্বাচনে কোনো ধরনের সহযোগিতা করবেন না।’

তিনি আরো বলেন, ‘স্বৈরাচার সরকার বিরোধী দলের নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালিয়ে মানবাধিকার লঙ্ঘন করছে। দেশব্যাপী আন্দোলনরত বিরোধী দলগুলোর নেতাকর্মীদের গণগ্রেফতার করছে। আইন-শৃঙ্খলা বাহিনী বাসা-বাড়িতে হানা দিয়ে নেতাকর্মীদের না পেলে পরিবারের অন্য সদস্যদের গ্রেফতার করে জুলুম-নির্যাতন চালাচ্ছে। আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানসহ কেন্দ্রীয় ও মহানগরী নেতাদের মিথ্যা মামলায় দীর্ঘ দিন থেকে কারারুদ্ধ করে রেখেছে। আমিরে জামায়াতসহ সকল নেতা ও আলেম ওলামাদের মুক্তির জন্য চলমান আন্দোলনকে আরো তীব্র থেকে তীব্রতর করতে হবে।’

তিনি সকলকে রাজপথে আরো কার্যকর ঐতিহাসিক ভূমিকা পালনের আহ্বান জানান।

নির্বাচন বর্জন, ভোটদান থেকে বিরত থাকা এবং ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধভাবে গণআন্দোলন গড়ে তোলার লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিছিলটি পল্টন থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সেগুনবাগিচায় সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য শাহীন আহমদ খান, আহসান হাবিব, অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক চৌধুরী, আবু আম্মার, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

বংশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বংশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বংশাল চৌরাস্তা থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাবুবাজার ব্রিজের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য কামরুল আহসান হাসান, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য মুজিবুর রহমান, আব্দুল বারী, ছাত্রশিবিরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি সাফওয়ান, ইমদাদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

যাত্রাবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নির্বাচন বাতিল ও আমিরে জামায়াতসহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে রাজধানীর যাত্রাবাড়ীতে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শনির আখড়া থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য সহকারী ড. মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য এম এ রহিম, মোহাম্মদ মহিউদ্দিন, সাদেক বিল্লাহ, আতিকুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

ডেমরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের গণআন্দোলনের অংশ হিসেবে প্রহসনের নির্বাচন বর্জন ও আমিরে জামায়াতসহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে রাজধানীর ডেমরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি রাজধানীর ডেমরা মহাসড়ক থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য মোহাম্মদ শাহজাহান খান, মাওলানা আমিরুল ইসলাম, এম বি হাসান, মাওলানা খাদেমুল ইসলাম, আবু জয়নব, আবু মিদহাত, আব্দুর রহিম, মোজাফফর হোসেন, আবুল বাশার, বায়জিদ হাসান, দেলোয়ার হোসাইন, আবু- সায়েম, জসিম উদ্দিন প্রমুখ।

খিলগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের গণআন্দোলনের অংশ হিসেবে নির্বাচন বর্জন ও আমিরে জামায়াতসহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে রাজধানীর খিলগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য মু. শামছুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি খিলগাঁও থেকে শুরু হয়ে সবুজবাগের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সালাম, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য আব্দুল্লাহ আল আমিন, আবু নাবিল, আব্দুর রহমান সাজু, বনি ইয়ামিন, আবু মাহি, আসিফ আদনান, মোহাম্মদ ইসাহাক, মাওলানা মাহমুদুল হাসান, অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, এম আর জামান, সাজেদুর রহমান শিবলী, আবু মুয়াজসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
প্রেস বিজ্ঞপ্তি

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ