প্রেস ক্লাবে চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের অবস্থান কর্মসূচি - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৪, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রেস ক্লাবে চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ১৮, ২০২৫ ২:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ১৮, ২০২৫ ২:৫০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
চার দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুত সদস্যরা। রোববার সকাল থেকেই বাংলাদেশ সহযোদ্ধা প্ল্যাটফর্ম-বিসিপি এর আয়োজনে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে অবস্থান করেন তারা। দাবি না মানা হলে জাহাঙ্গীর গেটের উদ্দেশে লংমার্চ করার ঘোষণা দেন।

মূলত তিন দাবি নিয়ে অবস্থান করলেও নতুন করে গতকাল গ্রেপ্তার তাদের মুখ্য সমন্বয়ক সেনাবাহিনী থেকে বরখাস্ত সৈনিক নাইমুল ইসলামকে মুক্তির দাবিও যুক্ত করা হয়েছে।

এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘বড় ধরনের নাশকতার পরিকল্পনা’র অভিযোগে আট বছর আগে সেনাবাহিনী থেকে বরখাস্ত সৈনিক নাইমুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রেস ক্লাবের সামনে কর্মসূচিতে অবস্থান করা চাকরিচ্যুত সৈনিক মো. রিপন হোসেন বলেন, ‘তিন বাহিনী মিলিয়ে ৬০০ জনের মতো চাকরিচ্যুত করা হয়েছে। বাধ্যতামূলক পেনশনে পাঠানো হয়েছে অনেককে। কোর্ট মার্শাল করে চাকরিচ্যুত করা হয়েছে। অন্যায়ভাবে চাকরিচ্যুতি আমরা মানি না।’

সাবেক নৌবাহিনীর নাবিক এম বাহাউদ্দিন বলেন, ‘৪৫ মিনিট সময় দিয়েছি। আমাদের দাবির বিষয়ে আলাপ করতে ক্যান্টনমেন্ট থেকে যদি কেউ না আসেন, তাহলে জাহাঙ্গীর গেটের উদ্দেশে লংমার্চ শুরু করব। এছাড়া আমাদের প্রধান সমন্বয়ক নাইমুল ইসলামকে মুক্ত করতে হবে।’

বাকি তিন দাবি হলো-

১. চাকরিচ্যুত সময় থেকে অদ্যাবধি সম্পূর্ণ বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধাসহ চাকরি পর্নবহাল করতে হবে।

২. যদি কোনো সশস্ত্র বাহিনীর সদস্যের চাকরি পূর্ণ বহাল করা সম্ভব না হয়, তাহলে উক্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সরকারি সকল সুযোগ-সুবিধাসহ সম্পূর্ণ পেনশনের আওতাভুক্ত করতে হবে।

৩. যে আইন কাঠামো ও একতরফা বিচার ব্যবস্থার প্রয়োগে শত শত সশস্ত্র বাহিনীর সদস্যদের চাকরিচ্যুত করা হয়েছে সেই বিচারব্যবস্থা ও সংবিধানের আর্টিকেল-৪৫ সংস্করণ করতে হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ