ফিরোজায় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ গয়েশ্বরের - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:২৩, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফিরোজায় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ গয়েশ্বরের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ১০:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ১০:৩২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে রাজধানীর গুলশানে বেগম জিয়ার বাসভবন ফিরোজায় যান গয়েশ্বর। এক ঘণ্টা সেখানে অবস্থান করে রাত সোয়া ৯টার দিকে বের হন তিনি।

বিএনপি সূত্রে এ তথ্য জানা গেছে। তবে সাক্ষাতে তাদের মধ্যে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।

এর আগে কারামুক্ত হওয়ার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী পৃথকভাবে খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ